• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে যৌথ অভিযানে ২ প্রতিষ্ঠানকে সোয়া লাখ টাকা জরিমানা

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,  র‌্যাব-১৩ ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে দুই প্রতিষ্ঠানে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বিসমিল্লাহ ফল ভান্ডার ও আল-শামস হোটেলে এ অভিযান চালানো হয়।
সরকারের তিন প্রতিষ্ঠানের যৌথ এ অভিযানের নেতৃত্বদেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপ-পরিচালক মো. আজাহারুল ইসলাম। এ সময় র‍্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের কমান্ডার লে. কমান্ডার মেহেদী হাসান,  জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শামসুল আলম ও  জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শিহাব উদ্দিন উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপপরিচালক মো. আজাহারুল ইসলাম বলেন, অতিরিক্ত মূল্যে খেজুর বিক্রয় ও  ক্রয়-বিক্রয়ের  রশিদ  সংরক্ষণ না করায় বিসমিল্লাহ ফল ভান্ডারকে  এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি খাদ্যে অনুনোমোদিত কাপড়ে দেওয়া  রং ব্যবহার করে খাবার বিক্রয় করায়  আল-শামস হোটেল এন্ড রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান  ভোক্তা অধিকারের এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ