• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে ভ্রাম্যমান আদালতে চার ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর শহরে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে অপরিচ্ছন্ন, নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন, ব্যস্ততম রাস্তা দখল করে ইফতার সামগ্রী বিক্রির অভিযোগে চার ব্যবসা প্রতিষ্ঠান মালিকের জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার পবিত্র রমজান মাস উপলক্ষে শহরের এক ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানকালে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের পাঁচমাথা মোড়ে অবস্থিত শাহী হোটেল ও ছামিদুল হোটেলে অপরিচ্ছন্ন, নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশের খাবার তৈরি ও পরিবেশন এবং ব্যস্ততম রাস্তা দখল করে ইফতার সামগ্রী রেখে বিক্রি দায়ে এর মালিকের যথাক্রমে ১৫ হাজার টাকা ও ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও দোকানে পণ্য সামগ্রীর মূল্য তালিকা না টাঙানোর দায়ে উল্লিখিত এলাকার মোবারক স্টোরের মালিকের দুই হাজার টাকা ও শাহাবুদ্দিন স্টোরের মালিকের এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আমিনুল ইসলাম ওই জরিমানা করেন।
এ সময় সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহা আলমসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ