• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

খানসামায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের খানসামা উপজেলায় ২০২৩-২০২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ /২০২৪-২০২৫ মৌসুমে পাট, উফশী আউশ এবং গ্রীষ্মকালীন পেঁয়াজ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) সকালে ১২৫০ জন কৃষকের মাঝে এই প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন ইউএনও মো. তাজ উদ্দিন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়,  প্রতিজন গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষী প্রতি বিঘা জমির জন্য ০১কেজি পেঁয়াজ বীজ, ২০ কেজি ডিএপি ও ২০ কেজি এমওপি সার এবং আউশ চাষী প্রতি ১ বিঘা জমির জন্য ০৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে। এছাড়াও পাটচাষী প্রতি বিঘা জমির জন্য ০১ কেজি পাট বীজ প্রদানের কথা জানায় কৃষি বিভাগ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাবিবা আক্তার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, বন কর্মকর্তা মঞ্জুরুল কাদের সহ উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ, কৃষক-কৃষাণী, সাংবাদিক ও সুধীজন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ