• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ফুলবাড়ীতে ৫৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। উফশী আউশ জাতের ধান ও পাট চাষে প্রণোদনা কর্মসুচির আওতায় দিনাজপুরের ফুলবাড়ীতে ৫৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার,উফশি আউশ জাতের ধান ও পাট বীজ বিতরণ করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সোমবার সকাল ১১টায় উপজেলা চত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এ বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা. রুম্মান আক্তার,অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাহানুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা. রুম্মান আক্তার জানান, ২০২৩-২৪ অর্থবছরে খরিফ-১/২০২৪-২৫ মৌসুমে উফশী আউশ জাতের ধান ও পাট চাষে প্রণোদনা কর্মসুচির আওতায়,উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌর এলাকার ৫শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রতি এক বিঘা জমির জন্য জনপ্রতি প্রতিটি কৃষককে ৫ কেজি করে আউশ জাতের ধানের বীজ, ১০ কেজি ড্যাব ও ১০ কেজি এমওপি (পটাশ) সার এবং একইভাবে ৮০জন কৃষককে বিঘাপ্রতি এক কেজি করে পাট বীজ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ