• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন |

সৈয়দপুর বিমানবন্দর রানওয়ের লাইটিংয়ে ত্রুটি: তিনটি ফ্লাইট বাতিল

সিসি নিউজ।। সৈয়দপুর বিমানবন্দরের রানওয়ের লাইটিংয়ের ত্রুটি দেখা দেওয়ায় উড়োজাহাজ উঠানামা বন্ধ রয়েছে। এতে সৈয়দপুর বিমানবন্দরে ঢাকাগামী তিনটি ফ্লাইটের প্রায় দুইশত যাত্রী আটকা পড়েছে। তবে রাত সোয়া দশটায় সর্বশেষ খবরে ওই তিনটি ফ্লাইট করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দর সূত্রে জানা যায়, আজ রোববার সন্ধ্যার পর সৈয়দপুর বিমানবন্দর রানওয়ের লাইটিংগুলোতে ত্রুটি দেখা দেয়। রানওয়েতে বাতি না জ্বলে উঠার কারনে ঢাকা থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করেনি তিনটি ফ্লাইট। এরফলে সৈয়দপুর বিমানবন্দরে আটকা পড়ে ঢাকাগামী প্রায় দুইশত যাত্রী।

সৈয়দপুর বিমানবন্দর স্টেশন ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রানওয়ের বাতির ক্যাবলগুলো মাটির নীচ দিয়ে রয়েছে। ফলে কোথায় ত্রুটি হয়েছে, তা সনাক্ত করার চেষ্টা চলছে। সট সার্কিটে এমন ঘটনা ঘটতে পারে। তবে রাতের মধ্যে ত্রুটি সরানো হবে।

তিনি আরো জানান, ইতিমধ্যে রাত সাড়ে ৯টা পর্যন্ত সর্বশেষ ঢাকা-সৈয়দপুর-ঢাকার তিনটি ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিলকৃত ফ্লাইটগুলো হলো নভোএয়ার, ইউএস-বাংলা ও এয়ার এস্ট্রা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ