• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন |

নির্বাচনী প্রচারণায় অংশ নিতে হেলিকপ্টারে সৈয়দপুরে এলেন জাপান প্রবাসী

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে উপজেলা পরিষদ নির্বাচনে বড় ভাইয়ের নির্বাচনী  প্রচারণায় অংশ নিতে নিজ এলাকায় এসেছেন মোজাফফর হোসেন টিপু নামে এক জাপান প্রবাসী। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে  ঢাকা থেকে হেলিকপ্টারে করে স্থানীয় রেলওয়ে মাঠে অবতরণ করেন তিনি। মোজাফর হোসেন টিপু সৈয়দপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মহসীন আলী রুবেলের ছোট ভাই। মহসনী আলী হেলিকপ্টার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মহসীন আলী রুবেল জানান, আমার ছোট ভাই মোজাফফর হোসেন টিপু  দীর্ঘ ৮ থেকে ১০ বছর ধরে জাপানে এক বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) কর্মরত। আমার নির্বাচনী প্রচারণায় অংশ নিতে ওইদিন জাপানী বন্ধু ইতোকে  ও  নিয়ে বাড়িতে আসে সে। এছাড়াও ঢাকা থেকে হেলিকপ্টারে করে তার সাথে সৈয়দপুরে আসেন উপজেলার কামারপুকুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিকো আহম্মেদ।

এ বিষয়ে মোজাফফর হোসেন জানান, আমার বড় ভাই মহসীন আলী রুবেল সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মূলত ভাইয়ের নির্বাচনে প্রচারণায় অংশ নিতেই বাড়িতে এসেছি। ভাই যেহেতু হেলিকপ্টার প্রতীক নির্বাচন করছেন তাই হেলিকপ্টার করেই বাড়ি এসেছি। এ সময় ভাইয়ের জন্য ভোট প্রার্থনা করেন তিনি।

উল্লেখ্য, সৈয়দপুর উপজেলায় দ্বিতীয় ধাপে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২১ মে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৬, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়াম্যান পদে ৩ জন করে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ