• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী কারাগারে

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণ বিধিমালার বিধি লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল দিদার দিপুকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার দুপুরে তাকে নীলফামারী কারাগারে পাঠানো হয়। এর আগে তার বিরুদ্ধে শুক্রবার দিবাগত রাত সোয়া ৩ টার দিকে সৈয়দপুরের সহকারী কমিশনার (ভূমি) নিজে বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

ফয়সাল দিদার দিপু  জাতীয়পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম ছাত্র বিষয়ক সম্পাদক। তিনি সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

সৈয়দপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, চেয়ারম্যান প্রার্থী ফয়সাল দিদার দিপু শুক্রবার বিকেলে শহীদ তুলসীরাম সড়কে ঘোড়ার গাড়ীতে করে প্রচারণায় অংশ নেন। এ সময় সেখানে উপস্থিত হন ভ্রাম্যমান আদালতের একটি টিম। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট  আমিনুল ইসলাম ভ্রাম্যমান আদালত বসিয়ে ২০১৬ সালের নির্বাচনী আচারণ বিধি অনুসারে জীবন্ত প্রাণী নিয়ে নির্বাচনী প্রচারণা চালানোর অপরাধে তাকে ৪০ হাজার টাকা জরিমানা করেন জরিমানা এবং তা অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। কিন্তু নিজের ভুল স্বীকার না করে এবং জরিমানা  দিতে অস্বীকৃতি জানানোয় তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।

পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাদী হয়ে তার বিরুদ্ধে শুক্রবার রাত সোয়া ৩ টার দিকে নিয়মিত মামলা দায়ের করেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিয়মিত মামলা দায়ের পর চেয়ারম্যান প্রার্থী ফয়সাল দিদার দিপুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে আজ শনিবার তাকে কারাগারে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ