• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত

সিসি নিউজ।। নীলফামারীর কিশোরগঞ্জে কলা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে।

আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মন্ডল। এর আগে গতকাল শুক্রবার রাতে গাড়াগ্রাম ইউনিয়নের খামার গাড়াগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের যুবকের নাম শফিকুল ইসলাম (২৩)। অভিযুক্ত বড় ভাইয়ের নাম দুলু মিয়া (৪৫)। তাঁরা ওই এলাকার মৃত ছামাদ আলীর ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল রাতে নিহত শফিকুলের সঙ্গে তাঁর বড় ভাইয়ের বাড়িতে লাগানো কলা ভাগাভাগি নিয়ে তর্ক শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে গড়ায়। বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই শফিকুল গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানকার চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর থেকে অভিযুক্ত দুলু মিয়া পলাতক রয়েছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তাঁর স্ত্রী, মেয়ে ও স্থানীয় এক বাসিন্দাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

ওসি পলাশ চন্দ্র মন্ডল বলেন, এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ