• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুটবল টুর্নামেন্টে খেলতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

সিসি নিউজ।। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে মো. সামিউল ইসলাম (১০) নামে এক পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মারা গেছে। আজ সোমবার (১০ জুন) দুপুর ১২টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলার শালখুরিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দুর্ঘটনা ঘটে।

সামিউল উপজেলার শালখুরিয়া গ্রামের মো. জয়নাল আবেদিনের ছেলে ও স্থানীয় বেড়ামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাওহীদুল ইসলাম।

শালখুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রুহুল আমিন জানান, আজ শালখুরিয়া স্কুল মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম বেড়ামালিয়া প্রাথমিক বিদ্যালয়ের খেলা চলছিল। খেলার মধ্যে গোলবারের কাছে বল শট নিতে গিয়ে সামিউল আঘাত পায়। সেখানে তার মাথায় পানি ঢালার পর নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে দুর্ভাগ্যজনকভাবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

বেড়ামালিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. জামিলা খাতুন জানান, খেলা শুরুর মাত্র ৫ মিনিটের মধ্যে হঠাৎ সামিউল পড়ে যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। থানা থেকে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নবাবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. মাছুমা বেগম বলেন, ‘টুর্নামেন্ট খেলতে গিয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিসুর রহমান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ