• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন |

সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ব্যবসায় শিক্ষা ব্যাচের রিইউনিয়ন

সিসি নিউজ।। সৈয়দপুরে আজ বুধবার ড্রিম প্লাস হোটেল এন্ড রিসোর্টে সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ব্যবসায় শিক্ষা ২০০৭ ব্যাচের রিইউনিয়ন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্টানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আলাপনের সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক লায়ন আমিনুল হক। এ সময় সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান, সহকারী অধ্যাপক মোঃ ফারুক আহম্মদ , প্রভাষক চামেলি পাল, ফারজানা ইয়াসমিন হেনা, ওয়াহিদা সুলতানা, মোস্তাফিজুর রহমান, আনিছুর রহমান উপস্থিত ছিলেন। এরপর প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রতিষ্ঠান প্রধানের হাতে ব্যবসায় শিক্ষা ২০০৭ ব্যাচের স্মৃতি স্মারক ক্রেস্ট প্রদান শেষে কেক কাটা হয়।
এসময় প্রাক্তন শিক্ষার্থীদের প্রতিনিধি রিজওয়ান অপু জানান, আজকে ২০০৭ ব্যাচের রিইউনিয়ন এর মধ্যদিয়ে সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের রিইউনিয়ন এর সূচনা হয়। পর্বতীতে সকল শিক্ষার্থীদের উপস্থিতিতে বড় পরিসরে রিইউনিয়ন এর আয়োজন করা হবে।
দিনব্যাপী এই আয়োজনে শুরুতে পাঠ করা হয় পবিত্র কুরআন তেলাওয়াত। তারপর পরিচিতি পর্ব ও সকল প্রাক্তন শিক্ষার্থীদের বর্তমান অবস্থান।
এসময় আয়োজক শাহজাহান সাজু, হাসিবুল ইসলাম বাপ্পি, তারিকুল ইসলাম তারেক, আসিম কামাল লিটন, রিজওয়ান অপু, মোঃ হায়দার হোসেন এমাদী, রুমানা আফরোজ হেনা, জাবেদ হোসেন কলেজ শাখার সকলের স্মৃতি চারণ করেন। এরপর শিক্ষকদের আলোচনা সভা শেষে প্রীতিভোজ এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি হয় অনুষ্ঠানের।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ