• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে ৯৯ টন নিষিদ্ধ বালাইনাশক কার্বোফুরান জব্দ, গোডাউন মালিক গ্রেফতার

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর বিসিক শিল্পনগরীর একটি গোডাউন থেকে প্রায় ৯৯ টন নিষিদ্ধ ব্রিফার জি-৫ (কার্বোফুরান) উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) বিকেল সাড়ে ৬টার দিকে উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ, র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে এসিআই কোম্পানির এসব বালাইনাশক জব্দ করা হয়। এসময় গোডাউনের মালিক মনোয়ার হোসেনকে (৫২) গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মনোয়ার হোসেন সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের মৃত মমতাজ হোসেনের ছেলে।

সূত্র মতে, কার্বোফুরান নামের বালাইনাশকটি প্রাণীর জন্যই মারাত্মক ক্ষতিকর। ২০১৬ সালে জাতিসংঘ এটি নিষিদ্ধ করতে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানায়। বিশ্বের ৮৭টি দেশ বালাইনাশকটি নিষিদ্ধ করে। গত বছরে জানুয়ারিতে ৮৮তম দেশ হিসেবে বাংলাদেশ কার্বোফুরান নিষিদ্ধ ঘোষনা করে। রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী, ২০২৩ সালের জুন মাস থেকে এটি আর ব্যবহার না করার সিদ্ধান্ত হয়। কিন্তু গত ৩১ জুলাই সরকারের বালাইনাশক বিষয়ক জাতীয় কারিগরী কমিটির (পিটাক) সভায় ২০২৩ সালের ৩০ অক্টোবর পর্যন্ত কার্বোফুরান ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল। সূত্রটি জানায়, সৈয়দপুরে গোডাউনে মজুদ রাখা এসব নিষিদ্ধ কীটনাশক ট্রাকযোগে যশোরে পাঠানোর খবর পেয়ে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা যৌথভাবে অভিযান চালায়। এটি ব্যবহার করলে মাজরা পোকাসহ খেতের অনেক উপকারী পোকা মারা যায়।

সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ভূষণ বলেন, জব্দকৃত এসব কার্বোফুরানের বাজারমূল্য প্রায় ১ কোটি ৬৭ লাখ ৭৫ হাজার টাকা। এ ঘটনায় বুধবার নিজে বাদী হয়ে সৈয়দপুর থানায় বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারায় একটি মামলা দায়ের করা হয়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম  বলেন, দুপুরে পরেই আসামীকে আদালতে প্রেরণ করা হবে। এদিকে জব্দকৃত নিষিদ্ধ বালাইনাশক ওষুধ গোডাউনে রেখে সিলগালা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ