• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর পৌরসভার ১৬৮ কোটি ৮১ লাখ টাকার বাজেট ঘোষণা

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য ১৬৮ কোটি ৮১ লাখ ৭৯ হাজার ৮৭ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। রোববার (৩০ জুন) বিকেল ৬টায় সৈয়দপুর পৌরসভা কমিউনিটি সেন্টারের হলরুমে এক অনুষ্ঠানে ওই বাজেট ঘোষণা করা হয়। বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব ও উপস্থাপন করেন সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বেবী।

ঘোষিত বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৩৯ কোটি ৬ লাখ ৪৯ হাজার ১১৬ টাকা। এরমধ্যে কর খাতে আয় ধরা হয় ৭ কোটি ৭০ লাখ ৬৪ হাজার ৯৭৪ টাকা, রেইট (হার) ৬ কোটি ৪৪ লাখ ৭ হাজার ১০৭ টাকা, পৌর স্থাবর সম্পত্তি থেকে আয় ৫ কোটি, পৌর সম্পত্তি থেকে আয় ৫ কোটি ৪৫ লাখ টাকা ও অন্যান্য খাত থেকে ৪ কোটি ৪৪ লাখ ৪৫ হাজার টাকা। এছাড়াও সরকার প্রদত্ত উন্নয়ন সহায়তা মঞ্জুরী আয় ধরা হয়েছে ৮০ লাখ টাকা, বিশেষ অনুদান ১ কোটি ২০ লাখ টাকা, পৌর অফিস ভবন নির্মানে সরকারী ভাবে ১০ কোটি টাকা ধরা হয়েছে। পক্ষান্তরে রাজস্ব খাতে ৩৯ কোটি ৬ লাখ ৪৯ হাজার ১১৬ টাকা ব্যয় ধরা হয়েছে। রাজস্ব খাতে ব্যয়গুলোর মধ্যে রয়েছে, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ৫ কোটি ৩২ লাখ ২৭ হাজার ৮৬৬ টাকা, মেয়র ও কাউন্সিলরদের সম্মানী বাবদ ১ কোটি ৩ লাখ, কনজারভেন্সি মঞ্জুরী ১০ কোটি, সংস্থাপন খাতে ৭ কোটি ৩৮ লাখ ৩০ হাজার টাকা, স্বাস্থ্য ও পয়ঃপ্রণালী পরিষ্কার ২ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা এবং নিজস্ব তহবিলে উন্নয়ন ১৫ লাখ টাকা।

বাজেট ঘোষণা অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন সৈয়দপুর পৌরসভার নির্বাহী প্রধান কর্মকর্তা মো. সাইদুজ্জামান। বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌরসভার প্যানেল মেয়র-১ শাহিন হোসেন, প্যানেল মেয়র-২ আবুল কাশেম সরকার দুলু, প্যানেল মেয়র-৩ সবিয়া বেগমসহ ওয়ার্ড কাউন্সিলর, নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, হিসাবরক্ষক আবু তাহের সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ