• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে পুলিশের অভিযানে ৪ অনলাইন জুয়ারি গ্রেফতার

সিসি নিউজ।। নীলফামারীর কিশোরগঞ্জে অনলাইনে থাই জুয়া ও ভিসা প্রতারনার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (১ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) পলাশ চন্দ্র মন্ডল। এরআগে সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- পানিয়ালপুকুর কাচারি বাজারের দুলাল মিয়ার ছেলে মাহমুদুল ইসলাম( ১৯), কালিকাপুর চৌধুরী পাড়ার জালালুল ইসলামের ছেলে আলী হোসেন( ২০), মুশরুত পানিয়াল পুকুর বেলতলীর বদিউল আলমের ছেলে সানি ইসলাম( ১৯) এবং একই এলাকার চেয়ারম্যান পাড়ার রাজু আহমেদের ছেলে নাঈম হোসেন (২১)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তারা অনলাইনে থাই জুয়া ও ভিসা প্রতারনার সাথে জড়িত ছিলেন। প্রবাসীদের সাথে বিভিন্নভাবে প্রতারণা করে কোটি টাকা হাতিয়েছে। এ জুয়ারিরা অনলাইন ভিত্তিক ডিজিটাল জুয়ার কার্যক্রম পরিচালনা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে৷

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পলাশ চন্দ্র মন্ডল বলেন, তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে বিকেলে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ