• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে আগুনে ক্ষতিগ্রস্ত তিন শিক্ষার্থীকে বই, পোষাক ও জুতা প্রদান

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের তিন শিক্ষার্থীকে নতুন বইপুস্তক, পোষাক ও জুতা প্রদান করা হয়েছে। হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের পক্ষ থেকে ওই শিক্ষা উপকরণ দেয়া হয়। সোমবার (১ জুলাই) সকালে হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী তাঁর প্রতিষ্ঠানের অফিস কক্ষে তিন শিক্ষার্থীর হাতে তাদের শ্রেণির নতুন বইপুস্তক, পোষাক ও জুতা তুলে দেন। এ সময় প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক মো. আনসারুল ইসলামসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ৭ জুন নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের হামুরহাট সংলগ্ন বৈরাগীপাড়ায় এক ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়। এ অগ্নিকান্ডে উল্লিখিত গ্রামের শ্রী কৃষ্ণ মোহন্ত ও শ্রী পরি মোহন্তের সংসারের সর্বস্ব আগুনে পুড়ে ছাঁই হয়ে যায়। এতে ভস্মিভূত হয় গৃহকর্তা কৃষ্ণ মোহন্তের ছেলে উপজেলার হাজারীহাট স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ভক্ত চন্দ্র মোহন্তে এবং পরি মোহন্তের দুই মেয়ে একই শিক্ষা প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মল্লিকা রাণী মোহন্ত ও একাদশ শ্রেণির শিক্ষার্থী প মী রাণী মোহন্তের বইপুস্তুক, পোষাক ও জুতাসহ সকল শিক্ষা সামগ্রী। ওই তিন শিক্ষার্থীর শিক্ষা উপকরণ আগুনে পুড়ে যাওয়ায় তাদের লেখাপড়া বন্ধের উপক্রম হয়ে পড়ে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ