• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে ডিম ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা

সিসি নিউজ।। ডিমের খুচরা বাজারে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পাওয়ায় বাজার নিয়ন্ত্রণে নীলফামারীর সৈয়দপুরে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার ওই অভিযান পরিচালনা করা হয়। এ সময় শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ আব্বাস ভ্যারাইটিজ স্টোর নামে একটি পাইকারি ডিম বিক্রেতার প্রতিষ্ঠানের মালিকের ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নীলফামারী  সহকারি পরিচালক শামসুল আলম। তার সাথে উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আলতাফ হোসেন সরকারসহ সৈয়দপুর থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা যায়, এদিন  উল্লেখিত দোকান মালিককে ফার্ম থেকে কেনা ডিমের চালান দেখাতে বলা হয়। এসময় তাদের দেওয়া দুটি ফার্ম থেকে একই ধরণের কেনা ডিমের ক্রয় মূল্য পৃথক পৃথক দর দেখা যায়। এছাড়া দোকানে টাঙ্গানো মূল্য তালিকা অনুযায়ী ক্যাশমেমোর সাথে মিল না পাওয়ায় দোকান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া  ভবিষ্যতে সঠিক দামে ডিম বেচাকেনার জন্য নির্দেশনা দেওয়া হয়।
এদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চলাকালে শহরের অন্যান্য পাইকারি ডিমের দোকান মালিকরা দোকান বন্ধ করে সটকে পড়েন।
জানতে চাইলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয়ের সহকারি পরিচালক শামসুল আলম বলেন, ডিমের বাজার নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ