• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে উপজেলা পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট – ২০২৪ শুরু হয়েছে। আজ রোববার (১৪ জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ওই টুর্নামেন্টের আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য সিদ্দিকুল আলম।
 এতে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মহসিন মন্ডল মিঠু ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী। সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার মো. জাকির হোসেন সরকার।
বোতলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল মালেকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন প্রমুখ।
এ দিন মোট চারটি দলের খেলা অনুষ্ঠিত হয়। এর মধ্যে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের প্রথম খেলায় কুন্দল সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ২-১ গোলে বাঙ্গালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দলকে পরাজিত করে। দ্বিতীয় খেলায় কুজিপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ১-০ গোলে ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দলকে পরাজিত করে।
অন্যদিকে বঙ্গবন্ধু মাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের প্রথম খেলায় পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ফটবল দল ১-০ গোলে রহমতউল্লাহ্ সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দলকে এবং দ্বিতীয় খেলায় মধুপুর ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ১-০ গোলে অসুরখাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দলকে হারিয়ে বিজয়ী হয়েছে।
এ চারটি খেলায় রেফারির দায়িত্বে ছিলেন প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বাদল  ওসহকারি শিক্ষক মো. আখেরুজ্জামান আপেল। সহকারি রেফারির দায়িত্ব পালন করেন সরকারি শিক্ষক আরিফ রাশেদ ও মাহামুদে রাসুল।
 আর টুর্নামেন্টের সার্বিক দায়িত্বে রয়েছেন নয়াটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম রাজু ও তিনপাই বেলপুকুর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এম ওমর ফারুক।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ