• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন |

প্রায় ২২ ঘন্টা পর বেলান নদীতে নিখোঁজ অপর দিনমজুরের লাশ উদ্ধার

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। প্রায় ২২ ঘন্টা পর দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের বেলান নদী সাঁতরে পারাপারের সময় নিখোঁজ কৃষিশ্রমিক জয়ন্ত রায়ের (২৫) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল।

 শনিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার ভাবকী ইউনিয়নের আগ্রা গ্রামের বাঘার মোড় এলাকায় বেলান নদীতে নির্মাণাধীন রাবারড্যামের পাশ দিয়ে পারাপারের সময় এ ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা রংপুরের ডুবুরি দলের সহায়তায় সন্ধ্যায় দক্ষিণ আগ্রা গ্রামের তরুণী রায়ের ছেলে বঙ্কেশ্বর চন্দ্র রায় বঙ্ক (৩৫) এর লাশ ও রবিবার (১৪ জুলাই) দুপুরে একই এলাকার জীতেন্দ্র নাথ রায়ের ছেলে জয়ন্ত রায় (২৫) এর লাশ উদ্ধার করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে নদীর পানিতে ডুবে নিহত দুই দিনমজুর পরিবারকে দাহকার্যের জন্য পরিবার প্রতি ২০ হাজার করে টাকা প্রদান করা হয়েছে। কৃষি শ্রমিক হিসেবে প্রায় দিনেই বেলান নদীর এই স্থান দিয়ে সাতরে নদী পারাপার হয়ে কাজ করে অনেকে। এদিন দুপুরে সাঁতরে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়ে যান এই দুই ব্যক্তি।

উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার আবু সায়েম বলেন, ডুবুরী টিমের সহায়তায় শনিবার সন্ধ্যায় বঙ্ক রায় ও রবিবার দুপুরে জয়ন্ত রায়ের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি আরো বলেন, এমন অনাকাঙ্খিত মৃত্যু রোধে সকলের সচেতনতা অনেক জরুরী।

ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন বলেন, শনিবার সন্ধ্যায় উদ্ধার হওয়া নিহত ব্যক্তি বঙ্ক রায়ের দাহকার্য সম্পন্ন হয়েছে এবং রবিবার দুপুরে উদ্ধার হওয়া জয়ন্ত রায়ের মরদেহ দাহকার্যের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এমনা মর্মান্তিক মৃত্যুর জন্য তিনি দু:খ প্রকাশ করেন।

তবে নির্দিষ্ট সময়ের মধ্যে রাবারড্যামের নির্মান কাজ শেষ হলে এমন দূর্ঘটনা কথনো ঘটতো না বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ