• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কোটা সংস্কারের দাবিতে সৈয়দপুরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সিসি নিউজ।। চলমান কোটা সংস্কার ও মেধাভিত্তিক নিয়োগে সরকারি পরিপত্র বহাল রাখার দাবির প্রতি একাত্মতা ঘোষনা করে নীলফামারীর সৈয়দপুরে অবস্থান করে সড়ক অবরোধ কর্মসূচী পালন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩ টার দিকে স্থানীয় প্রেসক্লাবের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ ব্যানারে এবং সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কর্মসূচী পালন করেন তারা।
এদিন শিক্ষার্থীরা সৈয়দপুর সরকারী বিজ্ঞান কলেজ সংলগ্ন শহীদ স্মৃতি চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে স্মৃতি অম্লান চত্বরে এসে মানববন্ধন কর্মসূচিতে মিলিত হয়। এ সময় জামে মসজিদ থেকে জিআরপি পুলিশ সুপার কার্যালয় পর্যন্ত রাস্তা অবরোধ করে ২ ঘন্টা ধরে অবস্থান ও বিক্ষোভ প্রদর্শন করা হয়।
এতে বক্তব্য রাখেন রাফায়েতুজ্জাহান, আদিব, মনিন সরকার রাপী, তাওহিদ, বীর মুক্তিযোদ্ধার সন্তান আব্দুর রহমান, কাওমিন, তৌহিদ আল রাজী, রাশেদুজ্জামান, রিফাত সান, রাজু ইসলাম, সিয়াম প্রমূখ।
বক্তারা বলেন, সরকারি সকল চাকরিতে সব ধরনের কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ প্রদান করতে হবে। কোটা বাতিল না হলে দেশ মেধাশুন্য হয়ে পড়বে। কোটা বাতিলের দাবি দেশব্যাপী চলমান আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে এখন পর্যন্ত যে সকল ব্যক্তি নিহত ও আহত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ