জয়পুরহাট প্রতিনিধি।। কোটা সংস্কার আন্দোলনে সারাদেশে শিক্ষার্থীদের ওপর হামলা, গুলি, গন গ্রেফতার ও হত্যার বিচারসহ ৯ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে জয়পুরহাটে গণমিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
শুক্রবার (২ আগষ্ট ) বিকেলে শহরের নতুনহাট এলাকা থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক বাটারমোড়ে সামনের জয়পুরহাট–বগুড়া সড়ক অবরোধ করে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন শিক্ষার্থীরা। পুলিশী হয়রানীর ভয়ে বক্তারা তাদের নাম পরিচয় জানাতে অপরাগতা প্রকাশ করেছেন।
তবে শিক্ষার্থীদের এ বিক্ষোভ কর্মসূচিতে কোন বাধায় দেয়নি পুলিশ। সন্ধ্যার আগে গুড়ি গুড়ি বৃষ্টি ও আকাশ কালো মেঘে ঢাকা পরে অন্ধকার নামলে কর্মসূচি সংক্ষিপ্ত করে ফিরে যান শিক্ষার্থীরা ।