• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ 

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি।। গনহত্যার সরাসরি নির্দেশদাতা স্বৈরাচারী খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা বিএনপি বিক্ষোভ ও সমাবেশ করেছে।বৃহস্পতিবার দুপুরে জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দল, তাঁতী দল, শহীদ জিয়া স্মৃতি সংঘ এর আয়োজনে বিক্ষোভ ও সমাবেশ করা হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলার আমতলী মোড় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গনহত্যার সরাসরি নির্দেশ দাতা স্বৈরাচারী খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের দাবি তুলে বক্তব্য দেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের সভাপতি সুপারিনটেনডেন্ট আব্দুল জলিল, সাধারন সম্পাদক জাহেদুল ইসলাম, তাঁতি দলের সভাপতি আনোয়ার হোসেন, শহীদ জিয়া স্মৃতি সংঘের সভাপতি জামিনুর রহমান, সাধারণ সম্পাদক শাহিনুর আলম, সাবেক ছাত্র নেতা আবু সায়েদ, বিএনপির নেতা ইউপি সদস্য শফিউল ইসলাম, মোফাজ্জল হোসেন প্রমুখ।একই দাবিতে উপজেলা বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ মিছিল করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ