• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সকালে শপথ, দুপুরেই অপসারিত হলেন গঙ্গাচড়া উপজেলা চেয়ারম্যান

সিসি নিউজ ডেস্ক।। রংপুরের গঙ্গাচড়া উপজেলা চেয়ারম্যান হিসেবে আজ সোমবার শপথ নেন বিএনপির বহিষ্কৃত নেতা মোকাররম হোসেন সুজন। বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সভাকক্ষে শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেন।

শপথ গ্রহণের পর দুপুরে স্থানীয় সরকার বিভাগ থেকে উপসচিব মো. আকবর হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে দেশের ৪৯৩ উপজেলা চেয়ারম্যানকে স্ব স্ব পদ থেকে অপসারণ করা হয়। এরমধ্যে রংপুরের গঙ্গাচড়া উপজেলার নামও রয়েছে।

গত ২৯ মে তৃতীয় ধাপে গঙ্গাচড়া উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে উপজেলা আওয়ামী লাগের সভাপতি রুহুল আমিনকে ৮৩৩ ভোটে পরাজিত করেন মোকাররম হোসেন সুজন। ৪ জুন গেজেট প্রকাশিত হয়, ৩ জুলাই শপথ গ্রহণের দিন ধার্য করা হয়।

গত ১৩ জুন নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে শপথের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে নির্বাচনী ট্রাইব্যুনাল জেলা যুগ্ম জজ আদালত–১–এ মামলা করেন পরাজিত প্রার্থী রুহুল আমিন। ২৩ জুন শপথের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা দেন বিচারক মো. আব্দুল মালেক এবং ১৪ আগস্ট হাইকোর্ট থেকে ৭ কার্যদিবসের মধ্যে শপথ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

এরই পরিপ্রেক্ষিতে গতকাল রোববার রংপুর বিভাগের স্থানীয় সরকারের উপপরিচালক মো. রিয়াজ উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে আজ সকালে শপথ গ্রহণের দিন ধার্য করা হয়।

উল্লেখ্য, তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মোকাররম হোসেন সুজন ২৯ হাজার ৪১ ভোট পেয়ে নির্বাচিত হন। দলীয় নির্দেশনা অমান্য করে ভোটে প্রার্থী হওয়ায় বিএনপি তাঁকে বহিষ্কার করে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ