Tag: গঙ্গাচড়া
-

গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি, দুজনের মৃত্যু
বিশেষ প্রতিনিধি।। রংপুরের গঙ্গাচড়ায় অটোরিকশা চুরি করে পালানোর অভিযোগে দুই ব্যক্তিকে পিটুনি দিয়েছেন স্থানীয় লোকজন। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়েছে। আজ রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার বড়বিল ইউনিয়নের উত্তরপানাপুকুর গিরিয়ারপাড় এলাকার বড় সেচ ক্যানেলের কাছে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন উপজেলার নোহালী ইউনিয়নের বাগডহরা এলাকার রেজাউল ওরফে কানা এবং কোলকোন্দ ইউনিয়নের সাদিকুল ইসলাম।…
-

শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ, অবরুদ্ধ শিক্ষক-শিক্ষা কর্মকর্তা
রংপুর প্রতিনিধি।। রংপুরের গঙ্গাচড়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ বুধবার সকালে অভিযুক্ত শিক্ষক বিদ্যালয়ে গেলে অভিভাবকেরা তাঁকে আটকানোর চেষ্টা করলে তিনি পালিয়ে যান। পরে ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয় লোকজন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকদের অফিসকক্ষে অবরুদ্ধ…
-

গঙ্গাচড়ায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১২ জনের বিএনপিতে যোগদান
সিসি নিউজ ডেস্ক।। রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফসহ ১২ জন বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল বুধবার রাতে রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোকাররম হোসেন সুজনের আলমিদিতরের বাসভবনে এক অনুষ্ঠানে বিএনপিতে যোগ দেন তাঁরা। মারুফ বেতগাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। গত বছরের ১ ডিসেম্বর এক…
-

হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
সিসি নিউজ ডেস্ক।। রংপুরের গঙ্গাচড়ার মর্ণেয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মর্ণেয়া ইউনিয়ন পরিষদ চত্বর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি আজ মঙ্গলবার নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু হানিফ সরকার। পুলিশ কর্মকর্তা জানান, জিল্লুর রহমানের বিরুদ্ধে গত ২৮ আগস্ট রংপুর কোতোয়ালি থানায় একটি…
-

সকালে শপথ, দুপুরেই অপসারিত হলেন গঙ্গাচড়া উপজেলা চেয়ারম্যান
সিসি নিউজ ডেস্ক।। রংপুরের গঙ্গাচড়া উপজেলা চেয়ারম্যান হিসেবে আজ সোমবার শপথ নেন বিএনপির বহিষ্কৃত নেতা মোকাররম হোসেন সুজন। বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সভাকক্ষে শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেন। শপথ গ্রহণের পর দুপুরে স্থানীয় সরকার বিভাগ থেকে উপসচিব মো. আকবর হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে দেশের ৪৯৩ উপজেলা চেয়ারম্যানকে স্ব স্ব পদ থেকে অপসারণ করা…
-

গঙ্গাচড়া ছাত্রলীগের নেতা নির্বাচনে ‘মেধা মূল্যায়ন পরীক্ষা’
সিসি নিউজ ডেস্ক।। লিখিত পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগ রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলা শাখার কমিটি গঠন করা হবে। বঙ্গবন্ধু রচিত ‘অসমাপ্ত আত্মজীবনী ও ‘কারাগারের রোজনামচা’ বইয়ের ওপর এ মেধা মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ রোববার সন্ধ্যায় বাংলাদেশ ছাত্রলীগ রংপুর জেলা শাখার সভাপতি এস এম সাব্বির আহমেদ ও সাধারণ সম্পাদক এ কে এম তানিম আহসান চপলের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে…
-

নিখোঁজের ৩২ ঘণ্টা পর তিস্তায় ভেসে উঠলো এক বন্ধুর অর্ধগলিত মরদেহ
বিশেষ প্রতিনিধি।। রংপুরের গঙ্গাচড়ায় এসএসসি পরীক্ষার্থী দুই বন্ধু নিখোঁজের ৩২ ঘণ্টা পর এক বন্ধুর মরদেহ উদ্ধার হয়েছে। ডুবে যাওয়া স্থান থেকে ৫ কিলোমিটার দুরে তিস্তার কিনারায় ভেসে উঠে মুন্নার (১৮) অর্ধগলিত মরদেহ। আজ রাত পৌনে ৯টার দিকে আলমবিদিতর ইউনিয়নের বড়াইবাড়ী ব্যাঙপাড়া এলাকায় ভেসে উঠে নিখোঁজ এইচএসসি শিক্ষার্থী মুন্নার মরদেহ। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচন্ড গরমের কারণে নদীর…
-

তিস্তায় ডুবে যাওয়া দুই কলেজছাত্রের সন্ধান এখনো মিলেনি
সিসি নিউজ।। রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীতে গোসল করতে নেমে দুই এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজের ২৭ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার সকাল ৭টা থেকে দ্বিতীয় দিনের মতো ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের উদ্ধারকাজ শুরু করেছেন। গতকাল বুধবার সকাল ১১টার দিকে উপজেলার নোহালী ইউনিয়নের কচুয়া বাজারসংলগ্ন তিস্তা নদীর অংশে গোসলে নেমে তলিয়ে…
-

গঙ্গাচড়ায় ডিবি পরিচয়ে অপহরণ, ইউপি সদস্য গ্রেপ্তার
সিসি নিউজ।। রংপুরের গঙ্গাচড়া উপজেলার রফিকুল ইসলাম নামের এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক যুবককে হাতকড়া পরিয়ে বাড়ি থেকে অপহরণ, মারপিট ও মুক্তিপণ দাবির ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। আজ মঙ্গলবার সকালে তাঁকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার বিকেলে আলমবিদিতর ইউনিয়নের সয়রাবাড়ী বাজার…
-

‘মেয়েটাকে কাটা ছেঁড়া করিয়েন না’
সিসি নিউজ ডেস্ক।। রংপুরের গঙ্গাচড়ায় এক কিশোরী সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছে বলে খবর পাওয়া গেছে। ওই কিশোরীর নাম হাসি মনি (১৫)। সে গঙ্গাচড়া সদর ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের প্রবাসী হাবিবুর রহমানের মেয়ে ও গঙ্গাচড়া হাজী দেলোয়ার হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে,…
-

রংপুরে যাত্রীবাহি বাস উল্টে নিহত ২
সিসি নিউজ।। রংপুরের গঙ্গাচড়ায় যাত্রীবাহি বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গঞ্জিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গঞ্জিপুর এলাকার জাহাঙ্গীর (৩৫) ও গাইবান্ধার সুমন (২৫)। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, নীলফামারীর জলঢাকা থেকে ছেড়ে আসা…