হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সিসি নিউজ ডেস্ক।। রংপুরের গঙ্গাচড়ার মর্ণেয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।  সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মর্ণেয়া ইউনিয়ন পরিষদ চত্বর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি আজ মঙ্গলবার নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু হানিফ সরকার।

পুলিশ কর্মকর্তা জানান, জিল্লুর রহমানের বিরুদ্ধে গত ২৮ আগস্ট রংপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা এবং ২১ নভেম্বর গঙ্গাচড়া মডেল থানায় বিএনপির অফিস ভাঙচুরের মামলা হয়। এসব মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


Posted

in

by