• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে আ. লীগের ৪০০ নেতা কর্মীর বিরুদ্ধে ভাঙচুরের মামলা

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগে আওয়ামী লীগের ৯০ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল শনিবার পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ আশিফুর রহমান বাবলু বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ৪০০ জনকে আসামি করা হয়েছে।

সৈয়দপুর থানার উপপরিদর্শক মো. আকমল হোসেন মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অভিযুক্তদের তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে মামলাটি নীলফামারী আদালতে পাঠানো হয়েছে।’

আসামিরা হলেন–উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন, সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বাবু, মহিলা লীগের সভাপতি ও সাবেক মেয়র রাফিকা আকতার জাহান বেবী, ছাত্রলীগের সভাপতি মোমেন শাহরিয়ার টুটুল, সাধারণ সম্পাদক সজীব, পৌর ছাত্রলীগের সভাপতি সিফাত সরকার, সাধারণ সম্পাদক শহিদুজ্জামান শুভ শেখ প্রমুখ।

মামলার বিবরণে বলা হয়েছে, গত ৪ আগস্ট দুপুরে আসামিরা বিভিন্ন এলাকা থেকে দেশীয় অস্ত্র হাতে নিয়ে শহরে আসেন। তারা বিএনপির সৈয়দপুর সাংগঠনিক জেলা কার্যালয়ে হামলা চালান। এ সময় অফিসে থাকা মূল্যবান আসবাবপত্র ভাঙচুর করা হয়।

এ ছাড়া অফিসে থাকা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি ভাঙচুর করা হয়। এসব ভাঙচুরের কারণে অফিসের বিভিন্ন জিনিসপত্র নষ্ট হয়ে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ