আমদই ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির সুলতান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় মজলিশে শূরার অন্যতম সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির ডাঃ ফজলুর রহমান সাইদ। অন্যানের মধ্যে বক্তৃতা করেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী গোলাম কিবরিয়া, সহকারী সেক্রেটারী হাসিবুল আলম লিটন, এ্যাড. মামুনুর রশীদ, সংগঠনটির জেলা যুব বিভাগের সভাপতি মোস্তাফিজুর রহমান, শহর শাখার আমির আনোয়ার হোসেন, সদর উপজেলার নায়েবে আমির মওলানা শাহ আলম, সদর উপজেলার আমির ইমরান হোসেন, বম্বু ইউনিয়ন আমির ইসমাইল হোসেন, ছাত্র শিবির নেতা ফরহাদ হোসেন প্রমূখ।
বিগত ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের অমানবিক জুলুম নির্যাতনের বর্ণনা দিয়ে বক্তৃারা বলেন, আসমান-জমিন যার রাষ্ট্রীয় আইন চলবে তার। সেই আলোকে এ দেশে ধর্ম-বর্ন নির্বিশেষে সকলের সমান অধিকার নিশ্চিত করতে জামায়েত ইসলাম বদ্ধপরিকর।