সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র সমাজের সমন্বয়ক পরিচায়দানকারী ও স্বেচ্ছাসেবী সংগঠন তারণ্যের অঙ্গীকারের সভাপতিসহ ৩ মাদক ব্যবসায়ীকে পুলিশের হাতে সোপর্দ করেছে জনতা। মঙ্গলবার দিবাগত রাতে শহরের নিমবাগান এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটকৃতরা হলেন ওই এলাকার মো: মর্তুজার ছেলে বৈষম্যবিরোধী ছাত্র সমাজের সমন্বয়ক পরিচায়দানকারী রায়েয়াতুজ্জাান রিফাত (১৯), মো: তানভিরের ছেলে আসাদ (২৮) ও ইরফান রাব্বি (২৪)। আসাদ ও রাব্বি হলেন রাফেয়াতুজ্জান রিফাতের খালাতো ভাই।
এলাকাবাসী মো: শান্ত, আদনান, মো: সবুজ, রকি, মানিক জানান, এরা অনেক অপকর্মের সাথে জড়িত। দীর্ঘদিন থেকে তারা ফেন্সিডিল, ইয়াবা, টেপেন্ডাসহ অন্যান্য মাদক ব্যবসা করে আসছে। সমন্বয়ক দাবী করা রিফাত ও রাব্বি মূলত মাদক কারবারী। আমরা শিক্ষার্থী ও এলাকাবাসীরা এর প্রতিবাদ করলে নিজেকে সমন্বয়ক দাবী করে বিভিন্ন হুমকি মামলা মোকদ্দমার ভয় দেখাতো। সমন্বয়ক দাবী করে সে চাঁদাবাজিও করতো।
ঘটনারদিন মোটরসাইকেলে বিশেষ কায়দায় রাখা ৫ বোতল ফেন্সিডিলসহ এলাকাবাসী তাদের আটক করে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
আরেক প্রতক্ষ্যদর্শী ও উপজেলার খাতামধুপুর ইউনিয়নের সবেক চেয়ারম্যান জুয়েল চৌধুরী বলেন, দীর্ঘদিন থেকে এরা মাদক ব্যবসার সাথে জড়িত। আজ জনগণ তাঁদের হাতেনাতে ধরেছে এবং গণধোলাই দিয়েছে।
তারণ্যের অঙ্গীকার সংগঠনের উপদেষ্টা ও সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপি নেতা এরশাদ হোসেন পাপ্পু বলেন, দু’দিন আগেই তাকে এ সংগঠন থেকে তাকে বহিস্কার করা হয়েছে। তার দায়ভার আমরা নিব না।
এ বিষয়ে সৈয়দপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শাকিল চৌধরী, শাহরিয়ার রিফাত, সোয়েব, সাকিব জানান, নিজেকে সমন্বয়ক দাবী করা রাফায়েতুজ্জামান রিফাতের অপকর্মে ব্যাপারে আমরা অনেক আগেই তাঁকে বয়কট করেছি। কোন প্রকার লেনদেন না করে বা আমাদের শিক্ষার্থীদের কার্যক্রমে সম্পৃক্ত না করতে সকলকে আগেই সতর্কও করেছিলাম আমরা। পরে সে ছাত্র সমাজ তথা শিক্ষার্থীদের কাছে পাত্তা না পেয়ে পরে একটি সংগঠন গঠন করে নিজের ইচ্ছামত কাজ করে আসছিল। শিক্ষার্থীদের নামে অপকর্ম করায় তাঁর উপযুক্ত শাস্তি হওয়া উচিত।
এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (তদন্ত) আখতার হোসেন জানান, রাত ১টার দিকে স্থানীয় কয়েশ জনসসাধারণ ফেন্সিডিলসহ তাঁদের হাতে নাতে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ তাঁদের আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।