• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:২২ অপরাহ্ন |
শিরোনাম :

বিপিএলের প্লেয়ার্স ড্রাফট: বিসিবির দেওয়া তালিকায় সৈয়দপুরের তিন ক্রিকেটার

সিসি নিউজ।। আগামী ২৭ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ১১তম আসর। আর ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। প্রাথমিকভাবে নিবন্ধনকৃত ১৮৮ দেশি ক্রিকেটারদের তালিকা ফ্র্যাঞ্চাইজিদের কাছে পাঠিয়েছে বিসিবি। এ তালিকায় রয়েছে নীলফামারীর জেলার রিশাদ হোসেন, রবিউল হক, রোহান উদ দৌল্লা বর্ষন ও শেখ সাকলাইন। নীলফামারী সদরের লেগস্পিনার রিশাদ হোসেন আছেন ‘এ’ ক্যাটাগরিতে। ‘ডি’ ক্যাটাগরিতে আবু জায়েদ রাহি, আকবর আলীদের সাথে আছেন অলরাউন্ডার রবিউল হক(রুবেল)। ‘ই’ ক্যাটাগরিতে ৫১ জনের তালিকায় ২১ নম্বরে পেসার রোহান-উদ দৌল্লা বর্ষনের এবং ‘এফ’ ক্যাটাগরিতে ৬৩ জনের তালিকার শুরুতে শেখ সাকলাইনের নাম অন্তর্ভুক্ত রয়েছে। রিশাদ বাদে তিন ক্রিকেটারের বাড়ি নীলফামারীর সৈয়দপুরে।

ড্রাফটে ক্রিকেটারদের ভাগ করা হয়েছে ৬ ক্যাটাগরিতে। ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন সর্বোচ্চ ৬০ লাখ টাকা। এছাড়া ক্যাটাগরি ‘বি’র ক্রিকেটাররা পাবেন ৪০ লাখ, ‘সি’ ২৫ লাখ, ‘ডি’ ২০ লাখ, ‘ই’ ১৫ এবং আর ‘এফ’ ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন ১০ লাখ টাকা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ