`দেশের মানুষকে যেন অধিকার চাইতে না হয়’- সৈয়দপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব

সিসি নিউজ।। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো: মোখলেসুর রহমান বলেন, “এ দেশ সবার, তাই সবার অধিকার সমান। দেশের মানুষকে যেন তাঁর অধিকার চাইতে না হয়। আমরা তাদেরই সেবক হিসেবে কাজ করছি।” আজ রোববার বেলা ১১টার দিকে নীলফামারীর সৈয়দপুর রানু এগ্রো লিমিটেডের দূর্গাপুজা মন্ডপ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন।

এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: রেজাউল মাকছুদ জাহেদী, রংপুর বিভাগীয় কমিশনার মো: আজমল হোসেন, নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-ই আলম সিদ্দিকী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন, রানু এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুশীল কুমার দাশ, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, সাংবাদিক জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

মন্ডপ পরিদর্শন শেষে রানু এগ্রোর কনফারেন্স কক্ষে সৈয়দপুর শহরের বিভিন্ন উন্নয়ণকল্পে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে পৌর শহরের নানাবিধ সমস্যা সমাধান, রেলের বেদখল জমি উদ্ধার করে প্রকল্প বাস্তবায়ন, পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রস্তাবিত মেডিকলে কলেজ, ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের প্রস্তাব তুলে ধরা হয়। দুই মন্ত্রণালয়ে সচিব প্রস্তাবিত বিষয়গুলো বাস্তবায়নের আশ্বাস দিয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।


Posted

in

by