• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিএনপির জয়পুরহাট শহর ও সদর থানা বিএনপি’র সম্মেলন শুক্রবার

জয়পুরহাট প্রতিনিধি।। আগামী ১ নভেম্বর বিএনপির কাউন্সিল শুক্রবার জয়পুরহাট শহর ও সদর থানা অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেখানে মোট ৬৩৯ জন কাউন্সিলর ভোট দিয়ে আগামী ৩ বছরের জন্য স্থানীয় বিএনপির নেতা নির্বাচন করবেন।

জয়পুরহাট জেলা বিএনপি’র আহবায়ক গোলজার হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, এ কাউন্সিলে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন হবে ও পরবর্তীতে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।

অনুষ্ঠিতব্য ওই কাউন্সিলে সদর থানা বিএনপির সভাপতি পদে ২ জন প্রার্থী হলেন – এ্যাড হেনা কবির ও আব্দুল আলিম। সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থী হলেন- বর্তমান সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক ও আপর প্রার্থী আনিসুর রহমান। সাংগঠনিক সম্পাদক পদে ৫ জন প্রার্থী হলেন – মোফাজ্জল হোসেন, আব্দুল আলীম, মোস্তাফিজুর রহমান, সার্জেন্ট ফরিদ হোসেন ও রফিকুল ইসলাম।

এদিকে শহর বিএনপির সভাপতি পদে ৩ জন প্রার্থী হলেন-অধ্যাপক আমিনুর রহমান বকুল, মামুনুর রশীদ মামুন ও ইদ্রিস আলি। সাধারন সম্পাদক পদে ২ জন প্রার্থী হলেন-জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. এটিএম মিজানুর রহমান ও আবু রায়হান প্রধান উজ্জল এবং সাংগঠনিক সম্পাদক পদে ২ জন প্রার্থী হলেন-ফারিকুল ইসলাম সুলভ ও এনামুল হক।

সদর নির্বাচন পরিচালনা করবেন – সাবেব যুবদল নেতা ওবাইদুর রহমান সুইটসহ ৫ জন ও শহর বিএনপির নির্বাচন পরিচালনা করবেন কালাই থানা বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন ফকিরসহ ৫ জন সদস্য।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ