• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পরিবর্তনকে মুল্যায়ন না করে রাষ্ট্র পরিচালনা করা বোকামী- শিবিরের সেক্রেটারী জেনারেল

দিনাজপুর প্রতিনিধি।। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল জাহিদুল ইসলাম বলেছেন, এদেশের মানুষগুলো আসলেই মাজলুম। তারা সবসময় শুধু জীবন দেয় ভালো কিছু পাওয়ার প্রত্যাশা নিয়ে কিন্তু যারা এদেশকে নেতৃত্ব দেয় তারা মানুষকে ভালো কিছু দিতে পারেনা। তারা এমানুষগুলোকে শোষণ করে তাদের চেয়ার টিকিয়ে রাখে।

তিনি বলেন, ৫তারিখের“জুলাই বিপ্লব” পর মানুষের মানসিকতার একটা পরিবর্তন হয়েছে। এ রাষ্ট্র যারা পরিচালনা করবে তারা এ পরিবর্তনকে মুল্যায়ন না করে তারা যদি রাষ্ট্র পরিচালনা করতে চায় তাহলে তারা আবার বোকামী করবে। এবং এটার পরিনতিও অতীতে যারা করেছে তাদের মতোই হবে। কিন্তু আমাদের দূর্ভাগ্য হলো আমাদের রাষ্ট্র যারা পরিচালনা করে তারা অতীত থেকে কেউ শিক্ষাগ্রহন করেনা।

শিবিরের সেক্রেটারী জেনারেল বলেন, মানুষ কী চায় সেটাই আমরা এখনও ঠিক করে একটি জাতি আদর্শের ভিত্তিতে একটা শিক্ষা ব্যবস্থা প্রণয়ণ করতে পারিনি। এ শিক্ষাব্যবস্থা আমাদের সার্টিফিকেট নির্ভর করে গড়ে তুলেছে। দেশ পরিচালনার জন্য সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরী করতে আমরা ব্যর্থ হয়েছি। যার সততা আছে তার দক্ষতা নেই আবার কেউ দক্ষ কিন্তু তার দেশপ্রেম নেই। ছাত্রশিবির দেশ পরিচালনার ভবিষ্যত কান্ডারীদের এই তিনটি গুণে গুণান্বিত করে গড়ে তুলতে কাজ করছে।

জাহিদুল ইসলাম দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাবিপ্রবি শাখা ছাত্রশিবির আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। শনিবার সকালে ক্যাম্পাসের বাইরে স্থানীয় একটি রিসোর্টে হাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি রেজোয়ানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক অহিদুল ইসলাম আকিক, সাবেক কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মুজাহিদুল ইসলাম, দিনাজপুর শহর শিবিরের সভাপতি রেজোয়ানুল ইসলাম, সাধারণ সম্পাদক, মুশফিকুর রহমান, সাবেক শহর সভাপতি রুহুল আমীন, আব্দুর রাজ্জাক, বিশ্ববিদ্যালয় শাখ শিবিরের সাধারণ সম্পাদক শেখ রিয়াদ প্রমূখ।

নবীন বরণ অনুষ্ঠানে প্রথম বর্ষের পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ