• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় মুয়াজ্জিনের মৃত্যু

সিসি নিউজ।। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় নাজমুল ইসলাম (৩৫) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।  সোমবার সকাল আটটার দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়ভিটা বাজার এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। তিনি বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটা দলবাড়ি মধ্যপাড়া গ্রামের মৃত জমসের আলীর ছেলে। এলাকার বাজেডুমুরিয়া বায়তুনূর জামে মসজিদের মুয়াজ্জিন হিসাবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মোরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে বের হয়ে জ্বালানী নেওয়ার জন্য বড়ভিটা বাজারে ফিলিং স্টেশনে যাচ্ছিলেন নাজমুল। এসময় রংপুরগামী একটি জীপ গাড়ির সঙ্গে (ঢাকা মেট্রো-ঠ- ১৩-৪৪০৬) মুখোমুখি ধাক্কায় সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম জানান, অসাবধানবশত সড়ক পারাপার হতে গিয়ে পঞ্চগড় জেলা প্রশাসনের একটি গাড়ির সঙ্গে ওই দুর্ঘটনা ঘটে। এঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ করনি।

কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী হক বলেন, ‘নিহতের পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি নিহতের পরিবারকে পুণরবাসনের জন্য আমরা সার্বিকভাবে ব্যবস্থা নিবো’।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ