• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঘন কুয়াশায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ব্যবসায়ী দুই বন্ধুর মৃত্যু

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি।। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রাতের আধারে ঘন কুয়াশায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের জয়মনিরহাট শহীদ সামাদ নগর টেকনিক্যাল কলেজের পাশে এই দুর্ঘটনা ঘটে।
মৃত ওই দুই বন্ধু হলো ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া মুন্সী পাড়া এলাকার আব্দুল গফুর এর ছেলে রশিদুল ইসলাম (৩৯) ও বলদিয়া ইউনিয়নের আবুল ফজল সরকার এর ছেলে কামাল হোসেন খোকন (৩৯)। নিহত দুইজনের মধ্যে খোকন সোনাহাট স্থলবন্দরের আমদানি- রপ্তানি ব্যবসায়ী ও রশিদুল ধান-চাল ও চাতাল ব্যবসায়ী।
নিহতের স্বজনরা জানান, গত বৃহস্পতিবার দুই বন্ধু ব‍্যবসায়ীক কাজে রংপুর মহানগরীতে যান। কাজ শেষে রাতে মোটরসাইকেলযোগে রংপুরে থেকে ভূরুঙ্গামারী আসার পথে রাত তিনটার দিকে জয়মনির হাট ইউনিয়নের শহীদ সামাদ নগর টেকনিক্যাল কলেজের পাশে ঘন কুয়াশায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলেই মারা যায় রশিদুল ইসলাম। পরে খোকনের আত্মচিৎকারের ঘুমন্ত এলাকাবাসী এসে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় খোকন।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ