• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

অরক্ষিত রেলক্রসিংয়ে মৃত্যু রোধে ক্ষুদে বিজ্ঞানীদের সুরক্ষা প্রজেক্ট

এস.এম.রকি, খানসামা (দিনাজপুর)।।  অরক্ষিত রেলক্রসিং ও গেটম্যান পদে জনবল সংকটে প্রায়ই মৃত্যুর ঘটনা ঘটছে। নিকটাত্মীয় ও পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে দিশেহারা অনেক পরিবার। এই মৃত্যু রোধে অটোমেটিক রেল ক্রসিং ” সুরক্ষা প্রজেক্ট” এর মাধ্যমে নতুন পরিকল্পনা তৈরী ও উপস্থাপন করেছে দিনাজপুরের খানসামা উপজেলার নলবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জীবন রায়, প্রিয়তোষ রায়, মিথিলা আক্তার, আনিকা আক্তার, বৃষ্টি রায় এবং রিয়া বিশ্বাসসহ অনেকে।

সোমবার (১৩ নভেম্বর ) খানসামা উপজেলা প্রশাসন এবং বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আয়োজিত বিজ্ঞান মেলায় ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের খুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবনী প্রদর্শনের জন্য নিয়ে এসেছিল। ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে উপজেলা চত্ত্বরে হচ্ছে এই বিজ্ঞান মেলা।

আয়োজকরা জানায়, মোট ১৯টি স্কুলের ষষ্ঠ-দ্বাদশ শ্রেণি পড়ুয়া শিক্ষার্থীরা এই আয়োজনে এসেছে। এই বিজ্ঞান মেলা, অলিম্পিয়াড ও কুইজ শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণীর মাধ্যমে মঙ্গলবার শেষ হবে বিজ্ঞান মেলা।

অটোমেটিক রেল ক্রসিং প্রজেক্ট উপস্থাপনকারী শিক্ষার্থী রিয়া বিশ্বাস পায়েল বলেন, সম্প্রতি রেল ক্রসিং-এ মৃত্যুর ঘটনা ঘটছে। এটি কিভাবে কমানো যায় সেই লক্ষ্যে এই প্রজেক্ট। এই প্রজেক্ট সরকারী ভাবে বাস্তবায়ন হলে আশাকরি মৃত্যুর হার কমবে। সে আরও জানায়, সি++ প্রোগ্রামের মাধ্যমে প্রজেক্টটি প্রদর্শন করা হয়েছে। নির্দিষ্ট দূরত্বে সেন্সরের সাহায্যে এই অরক্ষিত রেলক্রসিং নিয়ন্ত্রিত হবে। এতে স্বয়ংক্রিয়ভাবে অরক্ষিত রেলক্রসিং-এ গেটম্যান ছাড়াই গেট বন্ধ ও খুলবে এবং সাইরেনও বাজবে। যেটি ইতিবাচক।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ