Tag: রেল
-

রেলের সম্পত্তি নতুন করে আর লিজ নয়: প্রতিমন্ত্রী
সিসি নিউজ।। রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে নতুন করে রেলের কোনো জমি লিজ দেবে না। বর্তমানে যেসব লিজ রয়েছে, সেগুলো পর্যবেক্ষণ করে যেগুলো বাতিল করা যায় সেগুলো বাতিল করা হবে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। রেলের জমি লিজর প্রসঙ্গে প্রতিমন্ত্রী…
-

রেলের চুরির মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি ১৮ বছর পর গ্রেপ্তার
সিসি নিউজ।। নীলফামারীতে রেলের মালামাল চুরির মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রব্বানী আকন্দকে (৫২) ১৮ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। রব্বানী সদর উপজেলার নটখানা খামাতপাড়া গ্রামের মৃত আনোয়ার কুলির ছেলে। রোববার (৩০ নভেম্বর) ভোরে ঢাকা গাজীপুর কাশেমপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সদর থানার ওসি এম. আর. সাঈদ এ তথ্য নিশ্চিত করেন।…
-

সৈয়দপুরে রেলওয়ের জায়গায় বহুতল ভবন: পৌরসভার প্রকৌশলী, কাউন্সিলর ও ব্যবসায়ীর বিরুদ্ধে দুদকের মামলা
সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর শহরের বিশিষ্ট ব্যবসায়ী আলতাফ হোসেন, পৌরসভার সাবেক কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু ও পৌরসভার সাবেক নির্বাহী প্রকৌশলী আইয়ুব আলীর বিরুদ্ধে দুদকের পৃথক দুইটি মামলা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক), রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক জয়ন্ত সাহা বাদী হয়ে গত রোববার (১৬ নভেম্বর) নীলফামারী সিনিয়র স্পেশাল জজ আদালতে ওই মামলা দায়ের করেন।…
-

অরক্ষিত রেলক্রসিংয়ে মৃত্যু রোধে ক্ষুদে বিজ্ঞানীদের সুরক্ষা প্রজেক্ট
এস.এম.রকি, খানসামা (দিনাজপুর)।। অরক্ষিত রেলক্রসিং ও গেটম্যান পদে জনবল সংকটে প্রায়ই মৃত্যুর ঘটনা ঘটছে। নিকটাত্মীয় ও পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে দিশেহারা অনেক পরিবার। এই মৃত্যু রোধে অটোমেটিক রেল ক্রসিং ” সুরক্ষা প্রজেক্ট” এর মাধ্যমে নতুন পরিকল্পনা তৈরী ও উপস্থাপন করেছে দিনাজপুরের খানসামা উপজেলার নলবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জীবন রায়, প্রিয়তোষ রায়, মিথিলা আক্তার, আনিকা…
-

সৈয়দপুরে রেলওয়ের বেদখল হওয়া জমিও উদ্ধার করা হবে- উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান
সিসি নিউজ।। উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, বিদ্যুতের সমস্যা সমাধানের জন্য রিনুএবেল এনার্জী (নবায়নযোগ্য জ্বালানী) একটা জোরের জায়গা। আমরা আগামী সপ্তাহে ৩০ থেকে ৪০টি প্রকল্পের জন্য টেন্ডার আহ্বান করবো। আমাদের বিদ্যুতের যে সমস্যা এটি বিদ্যুতের সমস্যা না। সমস্যাটা হচ্ছে জ্বালানীর। আমাদের গ্যাস নেই, ক্রমাগত কমে যাচ্ছে। এর ফলে আমরা প্রায় ছয় হাজার কোটি টাকার এলএনজি…
-

ট্রেনের টিকেট কালোবাজারি চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
সিসি নিউজ ডেস্ক।। ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের অন্যতম মূলহোতা সহজ ডটকমের পিয়ন মো. মিজান ঢালী ও সার্ভার অপারেটর নিউটন বিশ্বাসসহ নয়জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর কমলাপুর এবং সবুজবাগ এলাকায় র্যাব-৩ ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, দেশব্যাপী…
-

সৈয়দপুর রেলওয়ে স্টেশনে বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ রেল জাদুঘর
সিসি নিউজ।। নীলফামারীর রেলের শহর সৈয়দপুরে বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধের গৌরবগাঁথার ইতিহাস জানাতে বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ রেল জাদুঘর এখন সৈয়দপুরে স্টেশনে। আজ সোমবার (১৬ জানুয়ারী) স্টেশনের ২নং প্লাটফর্মে রেলপথ মন্ত্রণালয়ের বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ রেল জাদুঘরটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আগামী বুধবার (১৮ জানুয়ারী) পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১টা এবং বিকেল ৪টা থেকে রাত ৮টা…
-

সৈয়দপুরে রেলের অফিস-গোডাউন এখনো দখলে!
সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের ওয়েম্যান মোল্লা রোবহান উদ্দিন কর্তৃক অবৈধভাবে দখলে নেয়া পিডাব্লিউআই (পারমানেন্ট ওয়ে ইন্সপেক্টর) অফিস ও চারটি গোডাউন ঘরের দখল ছাড়েনি দীর্ঘ ছয় মাসেও। যদিও পিডাব্লিউআই (পারমানেন্ট ওয়ে ইন্সপেক্টর) অফিস ও চারটি গোডাউন ঘর দখলে নেয়ার অভিযোগে তাকে গত ১ আগস্ট সৈয়দপুর থেকে হিলিতে বদলি করা হয়েছে। একজন রেলওয়ে কর্মচারী কর্তৃক একটি সীলগালা…
-

সৈয়দপুরে রেলের জেলা সরঞ্জাম নিয়ন্ত্রকের বিদায় সংবর্ধনা
সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে জেলা সরঞ্জাম নিয়ন্ত্রক (ডিসিওএস) এস এম রাশেদ ইবনে আকবরের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। তিনি রাজশাহীতে পশ্চিমাঞ্চর রেলওয়ের প্রধান কার্যালয়ে প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক হিসেবে পদোন্নতি পান। বৃহস্পতিবার বিকেলে ডিসিওএস কার্যালয়ের মিলনায়তনে ওই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আয়োজন করে ডিসিওএস কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে…
-

রেলের সম্পত্তি বাপ-দাদার সম্পদ নয়- রেলপথ মন্ত্রী
সিসি নিউজ ।। রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, রেলের বহু সম্পত্তি বেদখল হয়ে আছে। নিজের সম্পত্তি দখলে নিতে বাপ-ভাইয়ে লাঠালাঠি হয়। আর উনারা রেলের সম্পত্তি দখলে নিয়ে বাড়ি-মার্কেট তৈরী করে ব্যবসা করা খাচ্ছেন। রেলকে এক পয়সা দেয় না। রেলের সম্পত্তি বাপ-দাদার সম্পদ মনে করে ব্যবহার করছেন। উনারা হলেন রেলের নেতা, রেলের হর্তাকর্তা, রেলের শ্রমিক নেতা…