• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে রেলওয়ের বেদখল হওয়া জমিও উদ্ধার করা হবে- উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান

সিসি নিউজ।। উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, বিদ্যুতের সমস্যা সমাধানের জন্য রিনুএবেল এনার্জী (নবায়নযোগ্য জ্বালানী) একটা জোরের জায়গা। আমরা আগামী সপ্তাহে ৩০ থেকে ৪০টি প্রকল্পের জন্য টেন্ডার আহ্বান করবো। আমাদের বিদ্যুতের যে সমস্যা এটি বিদ্যুতের সমস্যা না। সমস্যাটা হচ্ছে জ্বালানীর। আমাদের গ্যাস নেই, ক্রমাগত কমে যাচ্ছে। এর ফলে আমরা প্রায় ছয় হাজার কোটি টাকার এলএনজি আমদানী করি। এজন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে রিনুএবেল এনার্জীর অর্থাৎ নবায়নযোগ্য শক্তি।

নীলফামারীতে আরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন অন্তবর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ এবং সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এ কথা বলেন। শুক্রবার সকালে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।

উপদেষ্টা বলেন, ‘সূর্যের আলো আমাদেরকে কিনতে হয়না। কিন্তু গ্যাস-কয়লা কিনতে হয়। এগুলো আমাদের দেশে হয়না, এগুলো বৈদেশিক মুদ্রা দিয়ে কিনতে হয়। এজন্য সৌর বিদ্যুৎ এবং অন্যান্য রিনুএবেল এনার্জী, যদি বায়ো বিদ্যুতের সুযোগ থাকে কিংবা যদি হাইড্রোর সুযোগ থাকে এগুলো আমাদের জন্য সুবিধাজনক’।

উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্য নির্ভরশীলতা কমানোর আহ্বান জানিয়ে তিনি বলেন,‘আপনারা মর্ডানাইজেশন প্রজেক্ট করার পাশাপাশি এ এলাকার চারটি পল্লী বিদ্যুৎ সমিতিতে অন্তত ৫০ করে ২০০ মেগাওয়ার্ডের প্রকল্প স্থাপন করতে পারলে আর কারো ওপর নির্ভর করতে হবে না’।

উপদেষ্টা বলেন, সারাদেশে রেলের জমি অবৈধ দখলের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। সৈয়দপুরে রেলওয়ের বেদখল হওয়া জমিও উদ্ধার করা হবে উল্লেখ করে বলেন,‘সরকারের জমি ব্যবহারের একটি নিয়মনীতি আছে। কেউ জোর করে ব্যবহার করবেন এটি এখন আর সম্ভব না, একসময় হয়তো জোর জবরদস্তি করে দখল করা যেতো’। এটির ধারাবাহিকতা না থাকলে সরকারি জমি বেহাত হতে থাকবে বলে উল্লেখ করেন তিনি।

এরপর উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সৈয়দপুর শহরের হাতিখানা কবরস্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত করেন। তারপর সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে ছাত্র প্রতিনিধিদের সাথে কারখানার কনফারেন্স রুমে মতবিনিময় করেন।

এসময় রেলপথ মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব ফাহিমুল ইসলাম, অতিরিক্ত মহা-পরিচালক আফজাল হোসেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রধান প্রকৌশলী বিশ্বনাথ শিকদার ও তত্বাবধায়ক প্রকৌশলী আবু রায়হান, নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলমসহ রংপুর, দিনাজপুর ও নীলফামারীর আরইবি ও পল্লী বিদ্যুতের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ