• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
এবারের বিজয় দিবসে নতুন প্রত্যাশা জাতির মনে সংসদ সদস্য প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নীতিমালা জারি হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্স হাদিকে সিঙ্গাপুরে নিতে দেশে এসেছে এয়ার অ্যাম্বুলেন্স সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে মেডিকেলে ভর্তির সুযোগ পেল ৪৭ শিক্ষার্থী অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষ্যে নীলফামারীতে টিটিসির উদ্যোগে সেবা সপ্তাহ শুরু নীলফামারীতে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ নীলফামারীতে হাজী কল্যাণ সমিতির উদ্যোগে কম্বল বিতরণ

রেলের চুরির মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি ১৮ বছর পর গ্রেপ্তার

New Rose Cafe, Saidpur

সিসি নিউজ।। নীলফামারীতে রেলের মালামাল চুরির মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রব্বানী আকন্দকে (৫২) ১৮ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। রব্বানী সদর উপজেলার নটখানা খামাতপাড়া গ্রামের মৃত আনোয়ার কুলির ছেলে।

রোববার (৩০ নভেম্বর) ভোরে ঢাকা গাজীপুর কাশেমপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সদর থানার ওসি এম. আর. সাঈদ এ তথ্য নিশ্চিত করেন। সকল আইনী প্রক্রিয়া শেষে সোমবার (১ ডিসেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০০৭ সালের ১১ জানুয়ারি সৈয়দপুর থানায় রেল কতৃপক্ষ বাদী হয়ে রব্বানীর বিরুদ্ধে মালামাল চুরির মামলা দায়ের করে। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। মামলাটি শুনানি শেষে আদালত তার অনুপস্থিতিতে রেল আইনের ১২৬ ধারা ও দণ্ডবিধি ৩৭৯ ধারা অনুযায়ী ১৩ বছরের সাজা প্রদান করে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. আর. সাঈদ জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই মোশাররফের নেতৃত্বে পুলিশ ও এন্টিটেরিজম ইউনিটের সহায়তায় রোববার ভোরে তাকে ঢাকা গাজীপুর কাশেমপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ