সৈয়দপুরে রেলের জেলা সরঞ্জাম নিয়ন্ত্রকের বিদায় সংবর্ধনা

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে জেলা সরঞ্জাম নিয়ন্ত্রক (ডিসিওএস) এস এম রাশেদ ইবনে আকবরের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। তিনি রাজশাহীতে পশ্চিমাঞ্চর রেলওয়ের প্রধান কার্যালয়ে প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক হিসেবে পদোন্নতি পান। বৃহস্পতিবার বিকেলে ডিসিওএস কার্যালয়ের মিলনায়তনে ওই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আয়োজন করে ডিসিওএস কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্বাবধায়ক (ডিএস) মো. সাদেকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন পূর্বাঞ্চাল রেলওয়ের চট্টগ্রাম প্রধান কার্যালয়ের ইনফেনট্রি কন্ট্রোল পরিচালক মো. আনোয়ারুল ইসলাম, সৈয়দপুর রেলওয়ে কারখানার কার্য ব্যবস্থাপক শেখ হাসানুজ্জামান, সৈয়দপুর রেলওয়ে হাসপাতালের বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা (ডিএমও) আনিসুল হক, সহকারী নির্বাহী প্রকৌশলী আহসান উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রক এস এম আলমগীর। পরে বিদায়ী অতিথিকে ফুল, ক্রেস্ট ও বিভিন্ন উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে রেলওয়ে কর্মকর্তা কর্মচারী, ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ ও সুধিজন উপস্থিত ছিলেন।


Posted

in

by

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *