• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে রেলের অফিস-গোডাউন এখনো দখলে!

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের ওয়েম্যান মোল্লা রোবহান উদ্দিন কর্তৃক অবৈধভাবে দখলে নেয়া পিডাব্লিউআই (পারমানেন্ট ওয়ে ইন্সপেক্টর) অফিস ও চারটি গোডাউন ঘরের দখল ছাড়েনি দীর্ঘ ছয় মাসেও। যদিও পিডাব্লিউআই (পারমানেন্ট ওয়ে ইন্সপেক্টর) অফিস ও চারটি গোডাউন ঘর দখলে নেয়ার অভিযোগে তাকে গত ১ আগস্ট সৈয়দপুর থেকে হিলিতে বদলি করা হয়েছে।

একজন রেলওয়ে কর্মচারী কর্তৃক একটি সীলগালা করা রেলওয়ের অফিস ও চারটি গোডাউন ঘর দখলে নেয়া এবং সেখানে পরিবার নিয়ে বসবাস করার ঘটনায় শহরের মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ফলে ওয়েম্যান মোল্লা বোরহান উদ্দিনের খুঁটির জোর নিয়ে নানা রকম প্রশ্ন দেখা দিয়েছে।

রেলওয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগে সৈয়দপুর শহরের স্টেশন রোডে রেলওয়ে মাঠের সামনে রেলওয়ে পিডাব্লিউআই (পারমানেন্ট ওয়ে ইন্সপেক্টর)অফিস ছিল। গত প্রায় তিন বছর আগে উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলীর (পথ) পিডাব্লিউআই-এর জন্য রেলওয়ে স্টেশনে কাছে একটি নতুন অফিস নির্মাণ করা হয়। আর পিডাব্লিউআই এর পুরাতন অফিস ও চারটি গোডাউন ঘর সিলগালা করে রাখা হয়।

অভিযোগে জানা যায়, সিলগালা করে রাখা রেলওয়ের পুরাতন পিডাব্লিউআই অফিস ও চারটি গোডাউন ঘর গত ছয় মাস আগে একই অফিসের কর্মচারী মোল্লা মো. বোরহান উদ্দিন (ওয়েম্যান গ্যাং নং-৩/ পিসি) তাঁর পূর্ব পরিকল্পনা অনুযায়ী সিলগালা ভেঙ্গে প্রকাশ্যে সে সব দখলে নেয়। পরবর্তীতে তিনি অফিস ও গোডাউন ঘরগুলো আবাসিকে পরিণত করে সেখানে পরিবার পরিজন নিয়ে বসবাস শুরু করেন।

এ ঘটনায় সে সময় ওয়েম্যান মোল্লা বোরহান উদ্দিনের বিরুদ্ধে রেলওয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে লিখিত অভিযোগ করা হয়। সৈয়দপুর রেলওয়ে উর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ)মো. সুলতান মৃধা রেলওয়ের উর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (ওয়ার্কস) মো. শরিফুল ইসলামের নিকট ওই অভিযোগ করেন। পরবর্তীতে এ ঘটনায় ওয়েম্যান মোল্লা বোরহান উদ্দিনকে গত ২৮ জুলাই সৈয়দপুর রেলওয়ের পিডাব্লিউআই অফিস থেকে হিলিতে বদলি করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ে পাকশী বিভাগীয় প্রকৌশলী – ২ কার্যালয়ের বিভাগীয় প্রকৌশলী মো. আব্দুর রহিম ওই বদলির আদেশ দেন। আর ওই বদলির নির্দেশ পেয়ে গত ২ আগস্ট পাকশী রেলওয়ের আওতাধীন হিলি পিডাব্লিউআই অফিসে ওয়েম্যান (গ্যাং নং- ৬/ এসপি) হিসেবে যোগদান করেন তিনি।

এর আগে গত ১ আগস্ট তাকে (মোল্লা বোরহান উদ্দিন) সৈয়দপুর পিডাব্লিউআই অফিসের উর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মো. সুলতান মৃধা তাকে রিলিজ দেন। তবে ওয়েম্যান মোল্লা বোরহান উদ্দিন তাঁর দখলে থাকা সৈয়দপুর রেলওয়ে পিডাব্লিউআইয়ের পুরাতন অফিস ও গোডাউন ঘরের অবৈধ দখল ছাড়েনি, তা তাকে রিলিজ করা কাগজপত্রে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এরপর গত ছয় মাস অতিবাহিত হলেও ওই দখলদার রেলওয়ে কর্মচারী মোল্লা বোরহান উদ্দিন তার দখলকৃত পিডাব্লিউআই অফিস ও চারটি গোডাউন ঘরের দখল ছাড়েনি অদ্যাবধি। এ সম্পত্তি যার আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা। একজন রেলওয়ে কর্মচারী কর্তৃক প্রকাশ্যে রেলওয়ের সীলগালা করা অফিস ও চারটি গোডাউন ঘর দখলে নেয়ার ঘটনায় শহরের মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ফলে ওয়েম্যান মোল্লা বোরহান উদ্দিনের খুঁটির জোর কোথায় এ নিয়ে নানা রকম প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে ওয়েম্যান মোল্লা বোরহান উদ্দিনের সাথে কথা হলে তিনি বলেন, সেটি আমার নামে বরাদ্দের জন্য গত ১৪ মার্চ রেলওয়ের উর্ধ্বতন উপসহকারী (কার্য) বরাবরে আবেদন করেছি। তাছাড়া অফিস ও গোডাউন ঘরগুলোর দরজা-জানালা চুরি হয়ে যাওয়ার পর বহিরাগতরা যেন দখল করতে না পারে সেজন্য ভবনগুলো রক্ষণাবেক্ষণের জন্য আমাকে দায়িত্ব দেয় অফিস। তাই সেখানে পরিবার নিয়ে অবস্থান করছি। দখলে নেয়ার মিথ্যা অভিযোগ করছেন ওই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ