• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রেলের সম্পত্তি বাপ-দাদার সম্পদ নয়- রেলপথ মন্ত্রী

সিসি নিউজ ।। রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, রেলের বহু সম্পত্তি বেদখল হয়ে আছে। নিজের সম্পত্তি দখলে নিতে বাপ-ভাইয়ে লাঠালাঠি হয়। আর উনারা রেলের সম্পত্তি দখলে নিয়ে বাড়ি-মার্কেট তৈরী করে ব্যবসা করা খাচ্ছেন। রেলকে এক পয়সা দেয় না। রেলের সম্পত্তি বাপ-দাদার সম্পদ মনে করে ব্যবহার করছেন। উনারা হলেন রেলের নেতা, রেলের হর্তাকর্তা, রেলের শ্রমিক নেতা কিংবা রেলের কর্মকর্তা। এটা হয়েছে আগের সরকারের আমলে। সেসময় দেশের রেলকে পঙ্গু করে দিয়েছে তারা।

তিনি বলেন, স্বাধীনতার পর যেখানে সারাদেশে ৩০০০ কিলোমিটার ছিল রেলপথ, তাদের আমলে তা নেমে এসেছে ২৮০০ কিলোমিটারে। ২০১১ সালে মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়ে গড়ে তুলেছে রেলপথ মন্ত্রণালয়। এখন রেলে বিনিয়োগ করে রেলকে আধুনিকায়ন করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের সৈয়দপুর-কক্সবাজার রুটে ফ্লাইট চালু উপলেক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের মাঝে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার ওইসব জমি একটা সুষ্ঠ ব্যবস্থাপনার মধ্যদিয়ে সমাধান করতে চায়। দখল করে আছেন, কিন্তু রেলকে টাকা দেবেন না, তা হতে পারে না। প্রধানমন্ত্রীকে বলেছি, যারা রেলের জায়গায় দোকান তৈরীর মাধ্যমে রুজি-রোজগার করছে তাদেরকে উচ্ছেদ করলে তার উপার্জনের পথ বন্ধ হয়ে যাবে। আমাদের পরিকল্পনা বাস্তবায়নের প্রয়োজনীয় যেটুকু রেলের দরকার তা দখলে নেয়া হবে। দখলদারদের অবশ্যই রেলের দেয়া ব্যবস্থাপনার মাধ্যমে আসতে হবে।

এরপর মন্ত্রী উত্তরা ইপিজেড পরিদর্শন করেন। ইপিজেড থেকে খয়রাতনগর রেলওয়ে স্টেশন পর্যন্ত রেলপথ তৈরীর একটি পরিকল্পনা রয়েছে বলে রেলওয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ