• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তালার আঘাতে স্ত্রীর মৃত্যু

সিসি নিউজ।। নীলফামারীতে স্বামীর তালার আঘাতে মৃত্যু হয়েছে স্ত্রী দিনা আক্তারের (২০)। মঙ্গলবার বেলা দেড়টার দিকে জেলা সদরের হাতিবান্ধা জুম্মাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্ত্রীর লাশ ফেলে রেখে পালিয়েছে স্বামী মামুন হোসেন (২৫)।

এলাকাবাসী জানায়, ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে মামুন হোসেন। দুপুরে স্ত্রী দিনা আক্তারের কাছে খাবার চায়। খেতে দিতে দেরি হওয়ায় ক্ষিপ্ত হয়ে একটি তালা হাতে নিয়ে স্ত্রীর ঘাড়ে আঘাত করে। এতে অসুস্থ্য হলে তাকে নীলফামারী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলেও অসুস্থ্য স্ত্রীকে সেখানে না নিয়ে বাড়িতে এনে উঠানে ফেলে রেখে পালিয়ে যায় স্বামী মামুন। পরে খবর পেয়ে দিনার পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এবিষয়ে দিনার বড় ভাই মিনার হোসেন বলেন, ’তাৎক্ষণিক রংপুরে নিলে আমার বোনকে বাঁচানো যেত। আমি এ হত্যাকান্ডের বিচার চাই’।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিৎ করে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ