• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে বিএনপি নেতার উদ্যোগে শীতার্তদের কম্বল ও খাবার বিতরণ

সিসি নিউজ।। নীলফামারীতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে দরিদ্রদের মাঝে কম্বল ও খাবার বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে নতুন বাজারে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আখতারুজ্জামানের উদ্যোগে এসব কম্বল ও খাদ্য বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর শ্রমিকদলের আট নম্বর ওয়ার্ড সভাপতি মো. আনোয়ার হোসেন। বক্তৃতা দেন জেলা বিএনপির সহসভাপতি মো. মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক মো. আনিসুর রহমান, জেলা কৃষকদলের সভাপতি মগনি মাসুদুল আলম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মশগুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন নতুন বাজার জামে মসজিদের ইমাম আছওয়ালী শাহ।
সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আখতারুজ্জামান বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জেলা বিএনপির সাবেক সভাপতি শাহরিন ইসলাম চৌধুরীর নির্দেশে অসহায় দরিদ্র পাঁচ শত জনের মাঝে একটি করে কম্বল ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে’।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ