• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

অতিরিক্ত দামে সার বিক্রি করায় ভুরুঙ্গামারীতে ৫ ডিলারকে জরিমানা

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি।। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অতিরিক্ত দামে সার বিক্রি করার দায়ে ভ্রাম‍্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে বিসিআইসি অনুমোদিত ৫ সার ডিলারকে ১ লক্ষ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি ) সকালে ভূরুঙ্গামারী সদরে অবস্থিত ওই ৫ সার ডিলারের ব‍্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এই জরিমানা আরোপ ও তা নগদে আদায় করা হয়। জানাগেছে, বুধবার সকালে নুর ইসলাম নামের এক কৃষক মেসার্স শহিদুল আলম ট্রেডাঃ এর দোকান থেকে ১ বস্তা ডিএপি স‍্যার ১৪৫০ টাকায় ক্রয় করেন। যার সরকারী নির্ধারিত মূল‍্য ১০৫০ টাকা। পরে ওই কৃষক উপজেলা কৃষি কর্মকর্তার অফিসে গিয়ে ওই স‍্যার দোকানের মালিক শহিদুল আলমকে ফোন করে ডিএপি সারের দাম জিজ্ঞাসা করেন। ফোনে এক বস্তা ডিএপি সারের দাম ১৪৫০ টাকা চান শহিদুল ইসলাম। এই তথ‍্যের সত‍্যতা পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবহিত করেন।
পরে উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস এর নেতৃত্বে সার বিক্রেতা ৫ টি প্রতিষ্ঠানে ভ্রাম‍্যমান আদালত পরিচালনা করে সারের অতিরিক্ত মূল্য রাখার দায়ে মেসার্স ঝনারধন চন্দ্র সাহা কে ৩০হাজার টাকা, মেসার্স নিতাই চন্দ্র সাহাকে ৩০ হাজার টাকা, মেসার্স হিরালাল চন্দ্র সাহাকে ৩০ হাজার টাকা, মেসার্স সুমন ট্রেডঃ কে ৩০ হাজার টাকা ও মেসার্স সহিদুল আলম ট্রেডঃ কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় সহকারি কমিশনার (ভূমি ) ও উপজেলা নির্বাহী ম‍্যাজিস্ট্রেট তাহমিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার ও উপসহকারি কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। স্থানীয়দের অভিযোগ মেসার্স ঝনারধন চন্দ্র সাহা চর- ভূরুঙ্গামারী ইউনিয়ন, মেসার্স নিতাই চন্দ্র সাহা সোনাহাট ইউনিয়ন, মেসার্স হিরালাল চন্দ্র সাহা আন্ধারিঝাড় ইউনিয়ন ও মেসার্স সহিদুল আলম ট্রেডার্স তিলাই ইউনিয়নের বিসিআইসি অনুমোদিত সার ডিলার হলেও ওই সব ইউনিয়নে না গিয়ে তারা প্রত‍্যকে ভূরুঙ্গামারী সদরে নিজ নিজ ব‍্যবসা প্রতিষ্ঠানে সার বিক্রি করেন। এতে কৃষকের অতিরিক্ত সময় ও পরিবহন খরচ ব‍্যয় করতে হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস জানান, সার ব‍্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২(৩) ধারা মোতাবেক ওই ৫ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এবং প্রত‍্যেক ডিলারকে নিজ নিজ ইউনিয়নে সার বিক্রির জন‍্য নির্দেশ দেওয়া হয়েছে। অন‍্যথায় আইনানুগ ব‍্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ