• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভূরুঙ্গামারীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন 

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি।। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে লাগা এ আগুনে বাসের প্রায় সবকটি আসন পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাৎক্ষণিকভাবে আগুন আয়ত্বে আনে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে আহসান এন্টারপ্রাইজ এর একটি বাস ভূরুঙ্গামারী বাস স্ট্যান্ডে তাদের সিটের খুঁটি ভেঙ্গে যাওয়ায় মিস্ত্রি দিয়ে ঝালায়ের কাজ করতেছিলো। এক পর্যায় বেলা পৌনে ১২ টার দিকে হঠাৎ দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন লাগে। দ্রুত আশপাশে থাকা লোকজন সেখানে ছুটে যান। তাঁদের কাছ থেকে খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করেন। তবে ততক্ষণে আগুনে বাসের বেশির ভাগ আসনই পুড়ে ছাই হয়ে যায়।
আহসান এন্টারপ্রাইজ এর ভূরুঙ্গামারী বাস কাউন্টারের ম্যানেজার নুর আলম জানান, বাসটির সিটের খুঁটি ভেঙ্গে গেছে। সেটা মিস্ত্রি দিয়ে ঝালাই (ওয়েলিং) করছে। সেই ঝালাইয়ের আগুনের ফুলকি হয়ত বাসের সিটে পড়েছে। সেটা আসতে আসতে আগুনে রূপান্তরিত হয়ে বাসে আগুন লাগছে। এতে বাসটির সব কয়টা সিট পুড়ে গেছে।
নাগেশ্বরী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসের কন্ট্রাকটরসহ অন্য মিস্ত্রি ওয়েললীং এর কাজ করতে ছিল এসময় সিটে আগুন লাগে। এতে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। আর ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। এটা নাশকতার মতো কিছু নয়।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে এই অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ