• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্যক আলোচনা সভা অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটে  পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে জয়পুরহাট পাচুরচক দারুল উলুম হাফেজিয়া কওমী মাদ্রাসা প্রাঙ্গনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার সভাপতি  খলিলুর রহমানের সভাপতিত্বে  প্রধান অতিথির বক্তৃতা করেন,  কেন্দ্রীয়  জামায়াতের মজলিশে সূরা সদস্য ও জেলা জামায়াতের আমির  ডাঃ ফজলুর রহমান সাইদ।  অন্যানের মধ্যে বক্তৃতা করেন – মাদ্রাসার প্রধান উপদেষ্টা দেলওয়ার হোসেন,  ইসলামী গবেষক মওলানা আনোয়ার হোসেন, জয়পুরহাট পূর্ব বাজার জামে মসজিদের খতিব মওলানা সাইদুর রহমান, মাদ্রাসার সাধারণ সম্পাদক রহুল আমিন  প্রমূখ।
প্রধান অতিথি ডাঃ ফজলুর রহমান সাইদ তার বক্তৃতায়  বলেন,  রমজান মানব জাতিকে একদিকে ত্যাগের মহিমা সম্পর্কে শিক্ষা , যা জাগতিক কল্যান বয়ে আনে, অন্য দিকে রোজাদারকে ক্ষুধার্ত মানুষের কষ্ট উপলব্ধি করতে শেখায়।  পাশাপাশি রোজা সুস্থ মানবদেহ  গঠনে একটি কার্যকর চিকিৎসা পদ্ধতি, যা প্রায় দেড় হাজার বছর পূর্বে মহানবী হযরত মুহাম্মদ (সা): এর মাধ্যমে আল্লাহ পাক ইসলাম ধর্মে সন্নেবেশিত করেন।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করেন  মাদ্রাসা পরিচালনা পরিষদ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ