• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অবসরকালীন সুবিধা পাইয়ে দেওয়ার নামে ঘুষ: দুই কর্মকর্তা আটক

সিসি নিউজ ডেস্ক।। ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় অবসরকালীন সুবিধা পাইয়ে দেওয়ার নামে ঘুষ নেওয়ায় উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা ও অডিটরকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার এই অভিযান চালায় দুদক। আটক ব্যক্তিরা হলেন উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শেরিকুজ্জামান ও অডিটর মো. হান্নান।

দুদক ঠাকুরগাঁও কার্যালয় সূত্রে জানা গেছে, গেদুরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের অবসরপ্রাপ্ত নিরাপত্তাপ্রহরী মো. আব্দুল হামিদ অভিযোগ করেন, তাঁর অবসরকালীন সুবিধা পাইয়ে দেওয়ার জন্য প্রথমে ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেন হিসাবরক্ষণ কর্মকর্তা ও অডিটর। পরে ২২ হাজার টাকায় রফা হয়। ৫ ফেব্রুয়ারি মো. আব্দুল হামিদ তাঁর অবসরকালীন সুবিধার জন্য আবেদন করেন। এরপরই এই দুই কর্মকর্তা তাঁর কাছে ঘুষ দাবি করেন। বিষয়টি দুদক ঠাকুরগাঁও কার্যালয়ে জানালে তাঁরা একটি ফাঁদ মামলার পরিকল্পনা করে। আজ মো. আব্দুল হামিদ ৫ হাজার টাকা দিতে গেলে মো. হান্নানকে হাতেনাতে আটক করা হয়। পরে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শেরিকুজ্জামানকেও আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছে ঠাকুরগাঁও দুদক সমন্বিত কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. আজমির শরিফ মারজী বলেন, আটক কর্মকর্তাদের বিরুদ্ধে দুদক আইনে মামলা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ