• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটে প্রাইভেট কার-ভ্যানের সংঘর্ষ নিহত-২

জয়পুরহাট  প্রতিনিধি।। জয়পুরহাটের কালাইয়ে   প্রাইভেট কার ও যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ওই ভ্যানের দুই যাত্রী নিহত হ ও  ভ্যানচালকসহ ২ জন  গুরুতর আহত হয়েছেন। বুধবার ( ১৯ মার্চ) বিকেলে জয়পুরহাট-বগুড়া মহসড়কে কালাই উপজেলার বাঁশের ব্রিজ  এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই যাত্রী হলেন – কালাই উপজেলার  ভূগোইল গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে মোফাজ্জল হোসেন মন্ডল (৪০), একই গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে ইদ্রিস আলী(৬০)। আর আহতরা হলেন – কালাই উপজেলার ভূগোইল গ্রামের

ভ্যান চালক নুরুল ইসলাম আকন্দ , বুরাইল গ্রামের আশরাফ আলী।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ভ্যান  চালক নুরুল ইসলাম আকন্দ তাঁর  ব্যাটারি চালিত ভ্যানে বাঁশের ব্রিজ এলাকা থেকে যাত্রী নিয়ে  পুনট বাজারে যাচ্ছিলেন। পথে একটি  দ্রুতগামী প্রাইভেট কারের সঙ্গে  ওই ভ্যানের  মুখোমুখি সংঘর্ষ হয়।  এতে ঘটনাস্থলেই দুই ভ্যান যাত্রী নিহত হন । স্থানীয়রা আহতদের  গুরুতর অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়ে দেন।

খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।    বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিকৃত আহতদের পর্যবেক্ষন করা হচ্ছে, এ ব্যাপারে মামলার প্রস্তৃতি চলছে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ