• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় পোষা সাপের কামড়ে যুবকের মৃত্যু

সিসি নিউজ।। বাংলায় একটি প্রবাদ আছে “দুধ-কলা দিয়ে কালসাপ পোষা।” দিনাজপুরের খানসামায় সেই প্রবাদ যেন বাস্তবে রূপ নিল। নিজের পোষা গোখরা সাপের কামড়ে প্রাণ গেল শাকিল ইসলাম (৩১) নামে এক যুবক। মৃত ওই যুবক খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের গারপাড়ার ফরমাজ আলীর ছেলে।

ঘটনাটি ঘটে গত মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে ওই যুবকের নিজ বাড়িতে ঘটেছে।

নিহতের পরিবারের সাথে কথা বলে জানা যায়, শাকিল পেশায় একজন কবিরাজ ছিলেন। মাঝেমধ্যে বিভিন্ন ধরনের সাপ নিয়ে খেলা করতেন। গত রমজানের আগে তিনি একটি গোখরা সাপ ধরে এনে বাড়িতে লালন-পালন করেন। ওই সাপই ঘটনার দিন দুপুরে সেই হঠাৎ তাঁর শরীরে কামড় দেয়।

প্রথমে শাকিল বিষয়টি গোপন রেখে নিজেই বিষ নামানোর চেষ্টা করেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাকে একজন অভিজ্ঞ ওঝার কাছে নিয়ে যান। কিন্তু তাতেও অবস্থার উন্নতি না হওয়ায় দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় মৃত ঘোষণা করেন।

শাকিলের মৃত্যু নিয়ে এলাকাজুড়ে সৃষ্টি হয় চাঞ্চল্য। ওই যুবককে চিকিৎসক মৃত ঘোষণার পরও পরিবারের সদস্যরা বিশ্বাস করেন, হয়তো শাকিলের প্রাণ ফিরে আসবে। সেই বিশ্বাসে রাতভর ওঝা ও কবিরাজ দিয়ে ঝাড়ফুঁক করানো হয়। সেটি দেখতে এলাকাবাসীর উপচেপড়া ভিড় ছিল। কিন্তু তাদের বিশ্বাস সত্যি হয়নি। তাই বুধবার (২৩ এপ্রিল) সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

এলাকাবাসী জানায়, এর আগেও পোষা ওই সাপটি শাকিলকে কামড় দিয়েছিল, তবে সে সময় বড় কোনো সমস্যা হয়নি। কিন্তু এবার সাপটির কামড়ই প্রাণঘাতী হয়। শাকিলকে কামড় দেওয়া সাপটিকে উত্তেজিত জনতা মেরে ফেলে।

বিষয়টি নিশ্চিত করে খামারপাড়া ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক চৌধুরী বলেন, “কবিরাজ শাকিলকে বহু বছর ধরে চিনি। অনেকবার তাকে সাপ নিয়েও খেলা করতে দেখেছি। কিন্তু দুঃখজনকভাবে সেই সাপ খেলাই শাকিলের জীবনের ইতি টানল।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ