• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীর তিস্তা সেচ ক্যানেল হতে বৃদ্ধের লাশ উদ্ধার

সিসি নিউজ।। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা বাজেডুমুরিয়া এলাকায় তিস্তা ক্যানেল হতে
নজরুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ব্যাক্তি রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার উত্তর
কলকন্ড কুড়িবিশ্যা গ্রামের মৃত আজগর আলীর ছেলে।

নিহতের পারিবারিক সুত্র জানায়, গত ২৯ এপ্রিল মঙ্গলবার থেকে নিখোঁজ হয়। গ্রামের আশাপাশে ৩ দিন ধরে
খোঁজাখুজি করেো তার সন্ধান পায়নি তার পরিবার।

শুক্রবার সকাল ১০ টার দিকে কিশোরগঞ্জ উপজেলার তিস্তা সেচ ক্যানেলে এলাকাবাসী একজনের লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে। পরে তার পরিবারের লোকজন নজরুলের লাশ সনাক্ত করে। নজরুল ইসলামের বড় মেয়ের ছেলে দুলু মিয়া জানান, আমার নানা মানসিকভাবে ভারসাম্যহীন ছিল। গত এক বছর ধরে প্রায় সময়ই তিনি বাড়ি থেকে বেড়িয়ে পরতেন। অনেক সময় খুঁজেও পেতাম। কিন্তু এবার খুঁজে পেলাম লাশ।

এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে রংপুর দিনাজপুর তিস্তা সেচ ক্যানেল থেকে নজরুল ইসলাম নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করে নীলফামারী মর্গে পাঠানো হয়েছে।
তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্যাক্তি মানসিক ভারসাম্যহীন ছিল। ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রকৃত কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ