• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খেলার মাঠে মেলা আয়োজন বন্ধের দাবিতে মানববন্ধন

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর ফাইভ স্টার মাঠে মেলা আয়োজন বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ করেছেন ক্রীড়ামোদীরা। আজ রোববার ফাইভ ষ্টার মাঠের সামনে রেলওয়ে অফিসার্স কলোনী জামে মসজিদ মুসল্লি ও সর্বস্তরের খেলোয়াড় ও এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে খেলার মাঠ থেকে মেলা সামগ্রী সরানোর জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সৈয়দপুর অফিসার কলোনি জামে মসজিদের মোক্তাদি ও বিএনপি নেতা দেলোয়ার হোসেন চৌধুরী। কৃষকদল সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি ফিরোজ আহমেদের সঞ্চালনায় এতে বক্তব্য বলেন, নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার সদস্য ক্রিকেটার নওশাদ ইকবাল, ছাত্র সমন্বয়ক মোহাম্মদ সোয়েব, তাওহীদ মোক্তার, সজীব হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, মসজিদের মোক্তাদি আমিনুল ইসলাম আমিন, সৈয়দপুর রাজনৈতিক জেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, ফাইভ ষ্টার মাঠটিতে খেলাধুলার পাশাপাশি এখানে প্রায় সময় জানাজা নামাজ আদায় করা হয়। খেলোয়াড়রা এই মাঠে প্রতিদিনই ক্রিকেট ও ফুটবল অনুশীলন করে। সৈয়দপুরসহ নীলফামারী জেলার খেলোয়াড়রা এই মাঠে অনুশীলন করে। কিন্তু নিজ স্বার্থ হাসিল করা কতিপয় ব্যাক্তি তাদের পকেট ভারি করতেই খেলার মাঠে মেলার আয়োজন করেছে। যদি দ্রুত এই মাঠের মেলার আয়োজন বন্ধ করা না হয় এবং কার্যকর ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ