• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বীরগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত মাইক্রোবাসের আরোহী ৩জনই সরকারি কর্মকর্তা

সিসি নিউজ।। দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহতদের সবাই সরকারি কর্মকর্তা। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।

নিহতরা হলেন—মাইক্রোবাসের চালক আরিফুল ইসলাম মানিক, দিনাজপুর হিসাবরক্ষণ অফিসের ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার জাওনিয়া গ্রামের দেলোয়ার হোসেন, পীরগঞ্জ হিসাবরক্ষণ অফিসের অডিটর রাণীশংকৈল উপজেলার হলদিবাড়ী গ্রামের ইমরুল হাসান, ঠাকুরগাঁও হিসাবরক্ষণ অফিসের জুলফিকার আলী ভুট্টু।

আজ সোমবার (১৯ মে) ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের বাবলু ফার্মের সামনে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসের যাত্রীরা সকলেই হিসাবরক্ষণ অফিসের বিভিন্ন স্থানের কর্মকর্তা। তাঁরা ট্রেনিংয়ের উদ্দেশে রংপুরে যাচ্ছিলেন।

বীরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোসলিম উদ্দিন বলেন, ‘সকাল ৬টা ৪৫ মিনিটে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুজনের মরদেহ পাই। আহতদের ঠাকুরগাঁও হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যায়। বাকিদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চারজনের মৃত্যু নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে পুলিশের একটি টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের হাসপাতালে ভর্তি করায়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ